| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটারদের জন্য দারুন সুখবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৩ ২০:৪০:৫৮
ক্রিকেটারদের জন্য দারুন সুখবর

আগামী মৌসুম থেকে ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকায় উঠে আসবে দুটি নতুন লিগের নাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ (আইএলটি-টোয়েন্টি) অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া দক্ষিণ আফ্রিকায় আরেকটি নতুন সিরিজ চালু হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি সিরিজের নাম এসএ টি-টোয়েন্টি।

আগামী বছরের জানুয়ারী-ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে এসএটি-টোয়েন্টি লিগের উদ্বোধনী আসর। একই সময়ে আবার মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইএলটি-টোয়েন্টি, বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবং পিএসলের।

এসব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বেশিরভাগ ক্রিকেটাররাই আবার আর্ন্তজাতিক ক্রিকেটেও খেলেন। তাই ব্যাস্ত আন্তর্জাতিক সূচির মধ্যে তাদের সময় পাওয়া বেশ কঠিন। এর মধ্যে আবার একই সময়ে একাধিক লিগ চলায় ক্রিকেটারদের চাহিদা আরও বেড়েছে। তাই এবার একটু ভিন্ন পথেই হাঁটতে যাচ্ছে পিএসএল কতৃপক্ষ।

গত ২ আগস্ট (শুক্রবার) পিএসল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনায় বসেছিল পিসিবি। এখানেই ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো নিয়ে আলচনা করা হয়। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধনাত নেয়া হয়নি। এই আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ড্রাফট পদ্ধতিতে থেকে সরে এসে এর সঙ্গে নিলাম যুক্ত করা।

পিএসলের আগামী আসর মাঠে গড়াচ্ছে ৯ ফেব্রুয়ারি থেকে। প্রায় এক মাস চলবে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট। আগামী ১৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে পিএসএলের আগামী আসরের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...