| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের পর এবার সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৩ ১৯:২৪:২৫
এশিয়া কাপের পর এবার সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব

তবে সেই ক্যাম্পে থাকছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন তিনি। ৩১ আগস্ট থেকে শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন সাকিব।

সেখান থেকে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসান না থাকলেও দলের বাকি সদস্যদের নিয়ে বিশেষ ক্যাম্প করবেন শ্রীরাম।

আগামী ১১ সেপ্টেম্বর শ্রীরাম ঢাকা পৌঁছবেন। এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর মিরপুরে তিনদিনের বিশেষ ক্যাম্প করাবেন। যেখানে শুধু জাতীয় দলের খেলোয়াড় নয়, বাইরে থাকা খেলোয়াড়দেরও ডাকা হবে। বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে থেকে টি-টোয়েন্টির জন্য মানানসই এমন কাউকে পেলে শ্রীরাম তাকে দলে নেবেন। নির্বাচকদের কাছে এমন তালিকা চেয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...