| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিলামে ১৪-১৫ কোটি দাম পেতেন আফ্রিদি, গোপন তথ্য ফাঁস করলেন অশ্বিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৩ ১৭:২৮:৫৮
নিলামে ১৪-১৫ কোটি দাম পেতেন আফ্রিদি, গোপন তথ্য ফাঁস করলেন অশ্বিন

আইপিএলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও সেখানে খেলার সুযোগ নেই বাবর আজম-আফ্রিদি। মূলত দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণেই আইপিএলে দেখা যায় না পাকিস্তানের ক্রিকেটারদের। সর্বশেষ ২০০৮ সালে আইপিএলে খেলেছিলেন তারা।

যেখানে বিভিন্ন দলের হয়ে মাঠ মাতিয়েছিলেন শহিদ আফ্রিদি, উমর গুল, সোহেল তানভীর, শোয়েব মালিক, শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, মিসবাহ উল হক এবং সালমান বাটের মতো ক্রিকেটাররা। তবে খেলা হয়নি বর্তমান সময়ের শাদাব খানদের।

অশ্বিন মনে করেন, আইপিএলের নিলামের পাকিস্তানের ক্রিকেটারদের নাম থাকলে ভালোই দাম পেতেন। বিশেষ করে আফ্রিদির কথা উল্লেখ করেছেন ভারতের এই অফ স্পিনার। সেই সঙ্গে পাকিস্তানের সমৃদ্ধ পেস ইউনিটের প্রশংসা করেছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আইপিএল নিলামে শাহিন আফ্রিদি থাকলে যে কী পাগলামিটা হতো, আমি সেটাই ভাবি। একজন লম্বা বাঁহাতি পেসার, যে কিনা নতুন বলে ম্যাচের গতিপথ তৈরি করে দিতে পারে, আবার শেষ দিকে ইয়র্কার দিতে পারে। আইপিএল নিলামে থাকলে ওর দাম হয়তো ১৪–১৫ কোটিতে পৌঁছে যেত।’

পেস ইউনিট নিয়ে তিনি বলেন, ‘সব পাকিস্তানি ফাস্ট বোলারই নিয়মিত ১৪০–১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারে। আমার মনে হয় না আর কোনো দলের ফাস্ট বোলারদের এত সমৃদ্ধ ভান্ডার আছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...