| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যাচ হারার পর জিম্বাবুয়েকে নিয়ে অদ্ভুদ মন্তব্য করলেন অধিনায়ক ফিঞ্চ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৩ ১৪:৫১:১২
ম্যাচ হারার পর জিম্বাবুয়েকে নিয়ে অদ্ভুদ মন্তব্য করলেন অধিনায়ক ফিঞ্চ

দিনের শুরু থেকেই দল হিসেবে দারুণভাবে এগিয়ে যায় জিম্বাবুয়ে। কিন্তু শেষ পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন রায়ান বার্ল। মাত্র তিন ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এছাড়া ব্র্যাড ইভান্স ২টি এবং রিচার্ড নাগারভা, ভিক্টর এনোচি ও শন উইলিয়ামস একটি করে উইকেট নেন।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া খেলতে পারে মোটে ৩১ ওভার। করে ১৪১ রান। কেবল ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ১৪টি চার এবং দুটি ছক্কায় ৯৬ বলে ৯৪ রান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল গ্লেন ম্যাক্সওয়েল (১৯)।

ম্যাচ শেষে ফিঞ্চ বলেন, 'জিম্বাবুয়ে বল হাতে অসাধারণ ছিল। তারা আমাদের ভুগিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কিছুই ফেলনা ভাবতে পারেন না। আপনি যেকোনো দিনেই হারতে পারেন, তারা আজ সেটা দেখিয়েছে। বল হাতে আমরাও চেষ্টা করেছি, তবে সেটা যথেষ্ট ছিল না।'

এই সিরিজে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে তারা জিতলেও শেষ ম্যাচে তাদের হারিয়ে রীতিমতো হাওয়ায় ভাসছেন চাকাভা। তবে মেনে নিয়েছেন নিজেদের দুর্বলতাও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সচেতন হতে বললেন তিনি।

ম্যাচে ৭২ বলে অপরাজিত ৩৭ রান করা চাকাভা বলেন, 'শেষ ম্যাচে আমরা যেভাবে শুরু করেছি সেটা সত্যিকার অর্থেই দারুণ। ছেলেরা অনেক লড়াই করেছে এবং অস্ট্রেলিয়াকে দেখিয়ে দিয়েছে আমরা কতোটা ভালো। তবে ফিটনেস নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা আরও অনেক অনুশীলন করব।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...