| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাত্র ৩৮ রানে হংকংকে অলআউট করে, নতুন ইতিহাস গড়লো পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৩ ০৯:৫১:৪৮
মাত্র ৩৮ রানে হংকংকে অলআউট করে, নতুন ইতিহাস গড়লো পাকিস্তান

রানের নিরিখে পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়। আগের রেকর্ড ছিল ১৪৩ রানের জয়। ২০১৮ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান এই ব্যবধানে জিতেছিল।

উইকেটের নিরিখে অবশ্য টি-টোয়েন্টিতে পাকিস্তানের ১০ উইকেটের জয় রয়েছে। গত বছর দুবাইয়ে ভারতের বিপক্ষে এত বড় জয় পায় বাবর আজমের দল।

শুক্রবার রাতে পাকিস্তানি বোলারদের সামনে খড়কুটোর মতো উড়ে গেছেন হংকংয়ের ব্যাটাররা। মাত্র ১০.৪ ওভারেই অলআউট হয়েছে দলটি।

হংকংয়ের কোনো ব্যাটার দশের ঘরও ছুঁতে পারেননি। ৮, ২, ০, ৬, ১, ৪, ৩, ৩, ০, ১, ০- স্কোরকার্ড ছিল যেন মোবাইল নম্বর। পাকিস্তানের বোলারদের সামনে এতটাই অসহায় ছিলেন হংকংয়ের ব্যাটাররা।

এর আগে ফাখর জামান আর মোহাম্মদ রিজওয়ানের হাফসেঞ্চুরি আর শেষদিকে খুশদিল শাহর ক্যামিওতে ভর করে ২ উইকেটে ১৯৩ রানের পাহাড় গড়েছিল পাকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...