অবশেষে ফাঁস হলো শ্রীলঙ্কা কোচের সেই ‘গোপন সংকেত’ পাঠানোর মূল কারন
দুবাইয়ে ম্যাচ চলাকালীন সিলভারউডের সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার এক বিশ্লেষক যখন 'গোপন সংকেত' পাঠান। ভিডিও ক্যামেরায় দেখা যায়, এই দুটি ‘২ডি’ এবং ‘ডি৫’ হার্ডবোর্ডের সাদা কাগজে প্রিন্ট করে মাঠের সামনে রাখা হয়েছে।
কেবল শ্রীলঙ্কা দলই বলতে পারে এই ‘২ডি’ এবং ‘ডি৫’ এর অর্থ! তবে অধিনায়ক শানাকা মাঠে থাকার পরও বাইরে থেকে এমন 'গোপন সংকেত' পাঠানো ক্রিকেটের নিয়মকে প্রশ্নবিদ্ধ করেছে কিনা সেটা নিয়ে চলছে আলোচনা।
এর জবাবে ম্যাচ জয়ের পর সিলভারউড বলেন, ‘এটা মহাকাশ বিজ্ঞান নয়। ব্যাটসম্যান স্ট্রাইকে থাকতে সেই মুহূর্তে ঠিক কী করলে ভালো হয়, সেসব পরামর্শই দেওয়া হয়েছে। এখন অনেক দলই এসব করে। এটা স্রেফ অধিনায়ককে জানানো যে, এই কাজটা করা যায়। কীভাবে করতে হবে সেটা অধিনায়ককে বলা হচ্ছে না। দলের পক্ষ থেকে স্রেফ কিছু পরামর্শ, এই যা।’
মাঠে অবশ্য প্রায়ই 'গোপন সংকেত' পাঠিয়ে থাকেন সিলভারউড। ইংল্যান্ডের কোচ থাকার সময়ও তৎকালীন সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগানকে প্রায়ই 'গোপন সংকেত' পাঠাতেন তিনি। কখনো সেটা টিভি ক্যামেরায় দেখা গেছে, কখনো যায়নি।
ক্রিকেটে অবশ্য এভাবে 'গোপন সংকেত' পাঠানো নতুন কিছু নয়। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই এমনটা করে থাকে কোনও দলের ম্যানেজমেন্ট। বিশেষ মুহূর্তে অধিনায়ক বা নির্দিষ্ট কোনও ক্রিকেটারকে বাইরে থেকে পরামর্শ দেয় কোনও দলের ম্যানেজমেন্ট।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: জানুন ফলাফল
- রাত ২ টায় ফ্রান্স বনাম মরক্কো: পরিসংখ্যান ও ফর্ম কার পক্ষে
- ১৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- চলছে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৩০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আজ রাত ২টায় ফ্রান্স-মরক্কো ম্যাচ: পরিসংখ্যান ও ফর্মে এগিয়ে কে, যেভাবে দেখবেন
- ১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ; ফল দেখুন একক্লিকে
- একটু পর শুরু, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ৬০ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- শুরু হলো ফ্রান্স বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল, সরাসরি দেখুন এখানে
- চলছে জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ২য় ওডিআই ম্যাচ; লাইভ দেখুন এখানে
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ: লাইভ দেখুন এখানে
