| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার সবচেয়ে বেশী খারাপ লাগছে সমর্থকদের কথা ভেবে’ : সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০২ ১১:২৬:০৯
‘আমার সবচেয়ে বেশী খারাপ লাগছে সমর্থকদের কথা ভেবে’ : সাকিব

কিন্তু উল্টো তাদের কোনো আনন্দ দিতে পারেনি বাংলাদেশি দল। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কার মুখোমুখি হতে পারেনি তারা। ফলে এ বছর এশিয়ান কাপ থেকে বিদায় নেওয়া প্রথম দল তারা।

দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, শ্রীলঙ্কার কাছে হেরে ভক্তদের জন্য খারাপ লাগছে। তবে সাকিব সবসময় একই ধরনের সমর্থন প্রত্যাশা করেন। আগামী দিনে দল এই সমর্থন শোধ করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

সাকিব বলেছেন, ‘যেখানেই খেলি না কেন, এমন সমর্থন পাই। সমর্থকদের জন্য আমাদের খারাপ লাগে। আমাদের উত্থান-পতনের মাঝেও তারা আমাদের সমর্থন দিয়ে যায়। আশা করি তারা আমাদের এভাবে সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন এবং আমরা যেন এই সমর্থনের প্রাপ্যটা ফিরিয়ে দিতে পারি।’

টি-টোয়েন্টি ফরম্যাটে গত এক বছর ধরেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। সবশেষ ১৮ ম্যাচের মধ্যে জয় মাত্র দুইটিতে। এবারের এশিয়া কাপ থেকেও ফিরতে হচ্ছে কোনো জয় ছাড়াই। তবু তুলনামূলক লড়াই করার মাঝে ইতিবাচকতা খুঁজে নিচ্ছেন সাকিব।

তার ভাষ্য, ‘গত ছয় মাসে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলতে পারিনি। (এশিয়া কাপে) আমরা দুই ম্যাচে সেটা খেলেছি, যেখান থেকে আত্মবিশ্বাস পাবে দল। তবে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের চ্যালেঞ্জটা অন্যরকম হবে। আমরা সেখানে ভালো করতে চাইলে বেশ কিছু জায়গায় কাজ করতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রানের বড় পুঁজি নিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচ হারের বিশ্লেষণ করতে গিয়ে ডেথ বোলিংয়ের কথাই উল্লেখ করলেন সাকিব, ‘ডেথ (ওভারের) বোলিংয়ে আমরা উন্নতির চেষ্টা করছি। কিন্তু আমরা সেটা এখনো পারিনি। এ জন্যই ম্যাচটা হেরেছি।’

তিনি আরও বলেন, ‘শেষ দুই ওভারে ওদের ১৭-১৮ রান (২৫ রান) দরকার ছিল, ৮ উইকেট (৭ উইকেট) পড়ে গিয়েছিল। কিন্তু তারা জিতেছে ৫ বল (৪ বল) হাতে রেখে। এটাই প্রমাণ করে আমরা ডেথ ওভারে ভালো বোলিং করতে পারিনি। শুরুতে ও মাঝের ওভারগুলোয় আমরা ভালো করেছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...