| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সুপার ফোরের শেষ টিকিটের লড়াইয়ে হংকং এর বিপক্ষে আজ মাঠে নামছে পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০২ ১০:১৭:২৮
সুপার ফোরের শেষ টিকিটের লড়াইয়ে হংকং এর বিপক্ষে আজ মাঠে নামছে পাকিস্তান

গ্রুপ বি থেকে ইতিমধ্যেই সুপার ফোরের দুটি দল নিশ্চিত হয়েছে। গ্রুপের শীর্ষে আফগানিস্তান, দ্বিতীয় শ্রীলঙ্কা। আজ শারজায় পাকিস্তান-হংকং ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচ। এই ম্যাচে জয়ী দল পাবে এশিয়া কাপের সুপার ফোরের ফাইনালের টিকিট।

পাকিস্তান এই বছর বিশ ওভারের ক্রিকেটে দুটি ম্যাচ জিততে পারেনি, যেটি ভারত ও অস্ট্রেলিয়া হেরেছে। প্রতিপক্ষ অন্য কোনো শক্তিশালী দল হলে এই পরিসংখ্যান তাদের উদ্বিগ্ন করবে। তবে হংকংয়ের বিপক্ষে যেকোনো দিন ফেভারিট হবে পাকিস্তান।

অবশ্য হংকংয়ের সাম্প্রতিক ফর্মও ফেলে দেওয়ার মতো নয়। নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে কোনো আদর্শ ক্রিকেট কাঠামো না থাকা দেশটি। পাকিস্তানও নিজেদের শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে জিতেছে তিনটি, হেরেছে দুই ম্যাচ।

এ দুই দলের মুখোমুখি দ্বৈরথ হয়নি এখন পর্যন্ত। আজকের ম্যাচ দিয়েই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে হংকং। তবে ওয়ানডে ফরম্যাটে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পাকিস্তানের। ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ পাকিস্তান জিতেছিল ৮ উইকেটে।

আজকের ম্যাচে পাকিস্তানের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। আগের ম্যাচে বারবার ক্র্যাম্প করা নাসিম শাহকে বিশ্রাম দিয়ে নেওয়া হতে পারে মোহাম্মদ হাসনাইনকে। অন্যদিকে ভারতের বিপক্ষে উজ্জীবিত পারফরম্যান্স করা দলে কোনো পরিবর্তন আনছে না হংকং।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার জামান, খুশদিল শাহ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ ও শাহনওয়াজ দাহানি।

হংকংয়ের সম্ভাব্য একাদশ: নিজাকাত খান (অধিনায়ক), বাবর হায়াত, ইয়ানিম মুরতাজা, কিঞ্চিত শাহ, স্কট ম্যাকেসনি (উইকেটরক্ষক), হারুন আরশাদ, আইজাজ খান, জিশান আলি, এহসান খান, আয়ুশ শুকলা, মোহাম্মদ গাজানফার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...