| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ম্যাচ হারের পর সরাসরি যাদেরকে দায়ী করলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০২ ১০:০৮:৩২
ম্যাচ হারের পর সরাসরি যাদেরকে দায়ী করলেন সাকিব

শুরুতে স্কোরবোর্ডে ১৮৩ রান তুলে ভালো কিছু দেখাচ্ছিল বাংলাদেশ। টাইগাররা বোলিং করতে এসে ৭৭ রানে ৪ উইকেট তুলে সেটিকে বাস্তবে পরিণত করতে যাচ্ছিল। তবে মাঝের কিছু ওভারে ও শেষদিকে ছন্নছাড়া বোলিংয়ে হার দেখতে হয় সাকিব আল হাসানের দলকে।

ম্যাচ শেষে অধিনায়ক সাকিবও দুষলেন ডেথ ওভারের বোলিংকে। সাকিব বলেন, “ডেথ বোলিংয়ে আমাদের আরও উন্নতি করতে হবে। শেষের এই বোলিংয়ের কারণেই আজকে আমরা ম্যাচ হারলাম। শেষ ২ ওভারে তাদের ৮ উইকেট চলে গিয়েছিলো। কিন্তু চার বল বাকি থাকতেই তারা ম্যাচ জিতে যায়। তার মানে, আমরা একদমই ভালো বল করতে পারিনি।”

সাকিব যোগ করেন, “যেভাবে শ্রীলঙ্কা তাদের আত্মবিশ্বাস ধরে রেখে ম্যাচ শেষ করেছে সেজন্য তাদের ক্রেডিট দিতেই হয়। আমাদের পেসাররা যখন উইকেট নিচ্ছিলো তখনও তারা আশা হারায়নি।”

টাইগার অধিনায়ক আরও বলেছেন, “বিগত ছয় মাসে আমরা কোনো ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারিনি। কিন্তু এই ম্যাচে সেটি পেরেছি। অস্ট্রেলিয়ার অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে আমাদের বেশ কয়েকটি বিষয় নিয়ে অনেক কাজ করতে হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...