| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘চলো দেখিয়ে দেই মাঠে কোন দল সেরা’ : সোহান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০১ ১৮:৪২:০৮
‘চলো দেখিয়ে দেই মাঠে কোন দল সেরা’ : সোহান

যদিও এই কথার লড়াই শুরু হয়েছে শুরুটা হয়েছে শ্রীলংকার অধিনায়কের কাছ থেকে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারের শ্রীলংকার অধিনায়ক বলেছিলেন,

“আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশ দলে ফিজ (মুস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব একজন বিশ্বমানের বোলার। এছাড়া বাংলাদেশ দলে সেভাবে আর কোন বিশ্বমানের বোলার নেই। তাই আমি মনে করি আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে।”

সেই প্রশ্নের জবাব গতকাল সংবাদ সম্মেলনে খালেদ মাহমুদ সুজন বলেছেন, “আমি জানি না দাসুন এটা কেন বলেছে। অবশ্যই, সম্ভবত টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভালো স্কোয়াড। সে বলেছে, আমাদের শুধু দুজন বোলার রয়েছে। আমি তো শ্রীলঙ্কার বোলারই দেখি না।”

এবং সুজনের সেই প্রশ্নের জবাব দিয়েছেন লংকান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। ভিডিও রিটুইট করে টুইটারে লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে লিখেছেন, “মনে হচ্ছে এটা শ্রীলঙ্কান বোলারদের তাদের ক্লাস দেখানোর সময়। এবং ব্যাটারদের মাঠে দেখানোর সময় যে তারা কে!”

এবার সেই তালিকায় যোগ হয়েছেন সোহান। এক টুইট বার্তায় সোহান লিখেছেন, “এশিয়া কাপের আজকের ম্যাচে আমরা স্পষ্টভাবে ফেভারিট। আমাদের প্রথম সারির বোলিং, ব্যাটিং আর টিম এফোর্ট দেখানোটা শুধু সময়ের ব্যাপার, ইনশাআল্লাহ। চলো দেখিয়ে দেই মাঠে কোন দল সেরা।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...