| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শেষ হলো লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের উত্তেজনাময় ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০১ ১৪:৫৯:২০
শেষ হলো লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের উত্তেজনাময় ম্যাচ, দেখেনিন ফলাফল

এই মৌসুমে দলে যোগ দেওয়া ফ্যাবিও কারভালহো ম্যাচের ৯০ মিনিট পর অতিরিক্ত ইনজুরি সময়ের অষ্টম মিনিটে গোল করে লিভারপুলকে হারায়। এর ফলে ৯০ মিনিট পর প্রিমিয়ার লিগের ৪০তম খেলায় জয় পেয়েছে লিভারপুল। যা স্বাভাবিকভাবেই অন্য যেকোনো দলের চেয়ে বেশি।

ঘরের মাঠে খেলতে গিয়ে আক্রমণের কমতি ছিল না অলরেডদের। রবার্ট ফিরমিনো, মোহাম্মদ সালাহ একের পর এক আক্রমণে বারবার নিউক্যাসল ডিফেন্সকে আতঙ্কিত করে তোলেন। কিন্তু প্রথমার্ধে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি তারা। তাই খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।

উল্টো ম্যাচের ৩৮ মিনিটের মাথায় পুরো অ্যানফিল্ডকে নিস্তব্ধ করে দিয়ে প্রথম গোলের দেখা পেয়ে যায় নিউক্যাসল। পাল্টা আক্রমণে উঠে শন লংস্টাফের থ্রু পাস ধরে নিখুঁত কোনাকুনি শটে নিউক্যাসলকে এগিয়ে নেন সুইডিশ ফরোয়ার্ড অ্যালেক্সান্ডার আইজ্যাক।

এই গোলের লিড তারা ধরে রাখতে পেরেছে ৬১ মিনিট পর্যন্ত। তবে তার আগে ৫৪ মিনিটেও বলে জাল জড়ান আইজ্যাক। কিন্তু অফসাইডে বাতিল হয়ে যায় সেটি। পরে ৬১ মিনিটের মাথায় সালাহর দারুণ পাস ধরে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফিরমিনো।

এরপর আবার গোলের জন্য অপেক্ষা। আক্রমণের পর আক্রমণ করেও কুলকিনারা করতে পারছিল না লিভারপুল। মনে হচ্ছিল, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হবে শিরোপাপ্রত্যাশী ক্লাবটিকে। তবে সেটি হতে দেননি ফাবিও কারভালহো। যেখানে রেফারির উদারতার কথাও উল্লেখযোগ্য।

প্রাথমিকভাবে ইনজুরি সময় হিসেবে দেওয়া হয়েছিল অতিরিক্ত পাঁচ মিনিট। কিন্তু পাঁচ মিনিট শেষ হওয়ার পরেও খেলা চালিয়ে নেন রেফারি। ম্যাচের ৯৮ মিনিটে গিয়ে সালাহর কর্নার থেকে আসা বল জটলার মধ্যে পেয়ে জালের ঠিকানা খুঁজে নেন ফাবিও কারভালহো।

এই জয়ের পর পাঁচ ম্যাচে সমান দুইটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নিউক্যাসল। শীর্ষে থাকা আর্সেনাল পাঁচ ম্যাচের সবকয়টি জিতে পূর্ণ ১৫ পয়েন্ট অর্জন করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...