শুরু হয়েছে কথার লড়াই, সুজনের মন্তব্যের কড়া জবাব দিলেন লঙ্কান কোচ
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মাঠে লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হবে এই বাকযুদ্ধ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বিজয়ী হবে সুপার ফোরে আর হেরে যাওয়াকে ধরতে হবে দেশের বিমান।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর লঙ্কান অধিনায়ক শানাকা বলেছিলেন, রশিদ-নবীদের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। বিশ্বমানের বোলিং বিবেচনায় এমন মন্তব্য করেন শানাকা। তার এই মন্তব্য টেনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে রশিদ খানকে প্রশ্ন করা হয়, সাকিবরা সহজ প্রতিপক্ষ কি না। সাবধানী রশিদ বলেছিলেন সব প্রতিপক্ষ তাদের কাছে সমান।
সবাইকে ছাড়িয়ে গেলেন সুজন। শ্রীলঙ্কা ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ টিম ডিরেক্টরের উত্তর, লঙ্কান দলে তিনি কোনো বোলারই দেখেন না! সুজনের ভাষ্য, ‘সে বলেছে, আমাদের শুধু দুজন বোলার রয়েছে। না, আমি তো শ্রীলঙ্কার বোলারই দেখি না। আমার মনে হয় বাংলাদেশের দুজন রয়েছে। এটা ভালো জিনিস। আমাদের অন্তত মুস্তাফিজ এবং সাকিব রয়েছে। আমার মনে হয় না তাদের সাকিব এবং মুস্তাফিজের মতো বিশ্বমানের বোলার নেই।’ সুজনের এমন জবাবের কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বিশ্বমানের বোলার থাকা না থাকা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন লঙ্কান স্পিন কোচ পিয়াল। তার ভাষ্য সব দলেই এমন মানসম্পন্ন বোলার আছে। না হয় এই পর্যায়ে কেউ আসতো না।
‘আমি এই মন্তব্য জানতাম না। শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না। প্রতিটি দলেরই মানসম্পন্ন বোলার আছে, নাহলে তারা এখানে থাকতো না। আমি জানি না এটা কে বলেছে, আমি এটা বিশ্বাস করি না’
তবে শানাকা বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ বললেও পিয়াল সেই পথে হাঁটেননি। সাকিবদের অভিজ্ঞতা বিবেচনা রেখে কঠিন প্রতিপক্ষই মানছেন। তবে কে কঠিন আর কে সহজ সবকিছুর উত্তর মিলবে ২৪ ঘণ্টার ব্যবধানে!
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
