| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবশেষে মুস্তাফিজের দলের অটো চয়েজ নিয়ে ভাববার সময় এসেছে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩১ ২১:২২:০৫
অবশেষে মুস্তাফিজের দলের অটো চয়েজ নিয়ে ভাববার সময় এসেছে

ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর এশিয়ান কাপের প্রথম ম্যাচেই বিবর্ণ হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তাই অনেকের মনে প্রশ্ন, মুস্তাফিজ কি এখনও দলের অটোমেটিক চয়েস? তবে মুস্তাফিজকে এই মুহূর্তে বাংলাদেশ দলের স্বয়ংক্রিয় পছন্দ হিসেবে না বললেও বাংলাদেশ দলের সেরা ফাস্ট বোলার মুস্তাফিজ বলে মনে করিয়ে দিয়েছেন দলের পরিচালক খালেদ মোহাম্মদ সুজন।

আজ সুজন বলেন, “মুস্তাফিজ কি এখনও দেশসেরা পেসার? তাকে যে অটো চয়েজ ধরা হয়, সেই প্রথা কি ভাঙার সময় এসেছে? হয়তোবা। আমি জানি না। ভালো প্রশ্ন। আমরাও এটা নিয়ে একটু উদ্বিগ্ন। আমরাও যে জানি না তা না। প্রশ্নটা একদম নতুন না আমাদের কাছে। আমরা যে এটা নিয়ে ভাবছি না তা না”।

“তবে আমি বিশ্বাস করি, সে এখনও সেরাদের একজন। ওর যে বৈচিত্র‍্য আছে বোলিংয়ে, সেটা হয়তো আমাদের অনেক পেসারের নেই। হয়তো ওই বৈচিত্র‍্য কাজে লাগছে না বা ও বাস্তবায়ন করতে পারছে না। কিছু একটা হচ্ছে”।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অন্য বোলারদের চেয়ে মোস্তাফিজকেই এগিয়ে রাখছেন সুজন, “এটা খুব উদ্বেগজনক যে, গত ১৫-১৬ ম‍্যাচে মুস্তাফিজ সেভাবে উইকেট পাচ্ছে না, ইকোনমি রেটও ভালো না। তবে অটো চয়েজ বলে কিছু নেই। তারপরও এই ফরম‍্যাটে আমরা সব সময় ওকে এগিয়ে রাখি, ওর অভিজ্ঞতা, আইপিএলে খেলে, সব কিছূ মিলিয়ে এই সংস্করণে আমাদের ফাস্ট বোলারদের মধ‍্যে সবচেয়ে বেশি ম‍্যাচ খেলেছে মুস্তাফিজই। ওই হিসেবে মুস্তাফিজকে এগিয়ে রাখা হয়।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...