| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো হংকং-ভারতের ম্যাচের টস, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩১ ১৯:৪৬:৫১
শেষ হলো হংকং-ভারতের ম্যাচের টস, দেখেনিন ফলাফল

শুরুতেই আজ বাংলাদেশ সময় সারে ৭ টায় টস হয়। টস ভাগ্য হংকংয়ের পক্ষে চলে আসে। টস জিতে হংকং ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহন করে।

বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-হংকং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। এই ম্যাচ জিতলে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয়পর্বে নাম লেখাবে টিম ইন্ডিয়া। বাংলাদেশ থেকে গাজী টিভি ও নাগরিক টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

এই ম্যাচ জিতলে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয়পর্বে নাম লেখাবে টিম ইন্ডিয়া। এর আগে এশিয়া কাপে গ্রুপ পর্বের বড় চ্যালেঞ্জ এরই মধ্যে পার করে এসেছে ভারত। উভয়ের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে তারা হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে।

হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে ৫ উইকেটের জয় ছিনিয়ে নেয় ভারত।

আজকের ম্যাচে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও হংকংয়ের বিপক্ষে ম্যাচটা খুব সহজ হবে বলে মনে হয় না ভারতের।

কেননা হংকং নিজাকত খানের নেতৃত্বে কোয়ালিফাইং রাউন্ডে দুর্দান্ত খেলেছে। এশিয়া কাপ বাছাইপর্বে তাদের তিন ম্যাচে জয় দিয়ে রাঙিয়েছে। তারপরেই কোয়ালিফাই করেছে। হংকংয়ের রয়েছে ইয়াসিম মুর্তাজা, বাবর হায়াত, কিনচিত শাহ, আইজাজ খানের মতো নির্ভর করা ব্যাটার। তাছাড়া বোলিং এটাকে আছেন হারুন আরশাদ, এহসান খান, মোহাম্মদ ঘাজানফার, আয়ুশ শুক্লার মতো বোলাররা। তাদের যে কেউ জলে উঠলে ম্যাচের ভাগ্য বদলেও যেতে পারে।

এছাড়া ভারতের জন্য চ্যালেঞ্জ হতে পারে অচেনা প্রতিপক্ষ। এর আগে দুটি ওয়ানডে খেলে হংকংয়ের বিপক্ষে জিতলেও কখনও টি-২০ ম্যাচে এই প্রতিপক্ষকে সামলায়নি টিম ইন্ডিয়া। তারপরও ভারত তাদের ব্যাটিং বোলিং লাইন নিয়ে নির্ভার রয়েছে। কারণ কোহলি রানে ফিরেছেন। তাছাড়া দুঃসময়ে হাল ধরতে হার্দিক পান্ডিয়া তো রয়েছেনই। সে দিক দিয়ে ভারত অনেক এগিয়ে রয়েছে।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, ইয়ুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং।

হংকংয়ের সম্ভাব্য একাদশ

নিজাকাত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তাজা, বাবর হায়াত, কিনচিত শাহ, আইজাজ খান, স্কট ম্যাকেনি, জিসান আলি, হারুন আরশাদ, এহসান খান, মোহাম্মদ ঘাজানফার, আয়ুশ শুক্লা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...