| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ম্যাচ হেরে সাকিবের মন্তব্য ‘আরও শক্তিশালী হয়ে ফিরবে টাইগাররা’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩১ ১২:৫৬:৪৩
ম্যাচ হেরে সাকিবের মন্তব্য ‘আরও শক্তিশালী হয়ে ফিরবে টাইগাররা’

ম্যাচ হারলেও ম্যাচের একপর্যায়ে জিততে সক্ষম হয় বাংলাদেশ। আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিলেও একপর্যায়ে আফগানিস্তানে ভালো করেছে বাংলাদেশ। আফগানিস্তানের ইনিংসের ১৪ ওভার পর স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৫।

এর মধ্যে শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল ৬৫ রান। শারজার স্লো পিচে এসব রান সংগ্রহ করা ছিল খুবই কঠিন। কিন্তু বাংলাদেশি পেসারদের দুর্বল বোলিংয়ের কাছে হেরে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

জয়ের এমন সুযোগ থাকা সত্ত্বেও দলের হার নিশ্চিতভাবে পোড়াচ্ছে অধিনায়ক সাকিবকে। তবে এই ম্যাচ নিয়ে পড়ে না থেকে শ্রীলঙ্কার বিপক্ষে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চায় টিম টাইগার।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে শক্তভাবে ফিরে আসার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সাকিব লেখেন, ‘আজ সুযোগ হাতছাড়া হলেও, টাইগাররা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অবশ্য বাংলাদেশের শক্তিশালীভাবে ফিরে জয় নিশ্চিত করতেই হবে। নতুবা এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হবে সাকিবদের। ‘বি’ গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সুপার ফোরে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। একটি করে ম্যাচ খেলে হেরেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। ১ আগস্ট দুই দলের দেখায় যে জিতবে তারাই জায়গা করে নেবে এশিয়া কাপের সুপার ফোরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...