| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘আমরা ভেবেছিলাম ম্যাচটি আমাদের হাতে চলে এসেছে’ : অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩১ ১১:২২:০৮
‘আমরা ভেবেছিলাম ম্যাচটি আমাদের হাতে চলে এসেছে’ : অধিনায়ক

এশিয়া কাপে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ার পর গত দুই মৌসুমে বাংলাদেশে দ্বিতীয় হওয়ার মিশন শুরু হয় দলের। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কন্ঠে সেই ঐতিহ্যবাহী শব্দগুচ্ছ শোনা যেত। তার মতে, ব্যাটিংয়ে ১০-১৫ রান কম ম্যাচের ফল পাল্টে দেয়।

অল্প পুঁজি নিয়েও ম্যাচ জেতার আশা বাঁচিয়ে রাখায় অধিনায়কের প্রশংসা পেয়েছেন বোলাররা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণে সাকিব বলেছেন, ‘প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেললে সবসময়ই কাজটা কঠিন। তবে আমি মনে করি আমরা ১০-১৫ রান কম করেছি। আমার মতে, বোলাররা অসাধারণ বোলিং করেছে।’

তবে আফগানদের প্রাপ্য কৃতিত্ব দিতেও ভোলেননি সাকিব। তার ভাষ্য, ‘প্রথম ১৫ ওভারে আমরা ভালোভাবেই ম্যাচে ছিলাম। শেষ ৫-৬ ওভারে তারা ম্যাচটা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। কৃতিত্ব অবশ্যই আফগানিস্তানের, তারা খুব ভালো খেলেছে।’

ছয় ছক্কার মারে ৪৩ রানের সাইক্লোন তোলা নাজিবউল্লাহর ব্যাপারে সাকিব বলেছেন, ‘আমরা জানি নাজিবউল্লাহ একজন ভয়ঙ্কর খেলোয়াড়। শেষ ৬ ওভারে তাদের ৬০+ রান দরকার ছিল। এমন উইকেটে আমরা ভেবেছিলাম ম্যাচটি আমাদের হাতে আছে। কিন্তু কৃতিত্ব তাদেরই, যেভাবে ব্যাটিং করেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...