| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে স্বল্প রানের এক নতুন রেকর্ড় গড়লো জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩১ ১০:৫১:১৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে স্বল্প রানের এক নতুন রেকর্ড় গড়লো জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে ২০০ রানে ৫ উইকেট হারিয়েছে তারা। এবার মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। ম্যাচ জিততে অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে মাত্র ৮৮ বল। এই জয়ে এক ওয়ানডে হাতে রেখে তিন ম্যাচের সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

টাউনসভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়া জিতে এবং জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে। শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে সফরকারীরা। অসি পেসার ১৪ রানে ৩ উইকেট নেন।

মাঝে শন উইলিয়ামস (৪৫ বলে ২৯) আর সিকান্দার রাজা (৩৭ বলে ১৭) যা একটু প্রতিরোধ গড়েছিলেন। বাকিরা তো দাঁড়াতেই পারেননি। ২৭.৫ ওভারেই ৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

৩টি করে উইকেট নেন স্টার্ক আর অ্যাডাম জাম্পা। ২ উইকেট শিকার ক্যামেরুন গ্রিনের।

জবাবে ইনিংসের তৃতীয় ওভারেই ১৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়াও। পেসার এনগারাভা তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার (৯ বলে ১৩) আর অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৬ বলে ১)।

তবে এরপর আর জিম্বাবুয়েকে মাথায় চড়ে বসতে দেননি স্টিভেন স্মিথ আর অ্যালেক্স কারে। ৮৪ রানের জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন তারা। স্মিথ ৪৭ আর কারে ২৬ রানে অপরাজিত থাকেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...