| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি বাউন্ডারির দিকে তাকাই না, আমি শুধু বোলারের দিকে তাকাই’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩১ ০৯:৪৬:০৫
‘আমি বাউন্ডারির দিকে তাকাই না, আমি শুধু বোলারের দিকে তাকাই’

লক্ষ্য ১২৮ রান। ১৪ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে মাত্র ৬৫। এখনও ৩৬ বলে ৬৩ রান দরকার। বাজি ছিল সম্পূর্ণ বাংলাদেশের পক্ষে। সেখানে দাঁড়িয়ে অবিশ্বাস্য ব্যাটিং করেন নাজিবুল্লাহ।

১৫তম ওভারের পর ১৭টি বল খেলে ৬টি ছক্কা হাঁকান নাজিবুল্লাহ। এমনকি দলকে তিনি জয়ও এনে দিয়েছেন ছক্কাতেই। শেষ পর্যন্ত ১৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। স্ট্রাইকরেট ছিল ২৫২.৯৪!

ম্যাচ জেতানো ইনিংস খেলা নাজিবুল্লাহ জানালেন, শুরুর দিকে সেট হওয়ার জন্য কয়েকটি বল সময় নিয়েছিলেন। ছক্কা মারা যখন শুরু করেন, তখন আর বাউন্ডারির দিকে তিনি তাকাননি।

নাজিবুল্লাহ জাদরান বলেন, ‘উইকেটটা একটু লো ছিল তাই সোজা খেলার চেষ্টা করেছি। সেট হওয়ার জন্য আমি কয়েকটি বল নিয়েছিলাম এবং তারপরে আমার স্বাভাবিক খেলা খেলেছিলাম। আমি বাউন্ডারির দিকে তাকাই না। আমি শুধু বোলারের দিকে তাকিয়ে হিট করতে চাই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...