| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আজ উপভোগ্য ম্যাচ হবে: সিডন্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩০ ১৯:১৮:২৭
আজ উপভোগ্য ম্যাচ হবে: সিডন্স

সম্প্রতি টি-টোয়েন্টিতে ভালো করছে না বাংলাদেশ। টাইগাররা তাদের শেষ ১০টি ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে। এর মধ্যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হেরেছে জিম্বাবুয়ে। এশিয়া কাপ জিততে মরিয়া বাংলাদেশ। তৃতীয়বারের মতো অধিনায়ক হওয়া সাকিব আল হাসানের নেতৃত্বে ভালো করতে আগ্রহী টাইগাররা।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে গত কিছুদিন দুবাইয়ের মাঠে প্রস্তুতিতে ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ। তাই আফগানদের বিপক্ষে খেলতে দল পুরোপুরিভাবে প্রস্তুত, বলেছেন সিডন্স।

শারজাহতে টিম হোটেলে জিম করার সময় করা একটি ভিডিওতে সিডন্স বলেন, ‘আমি এখন জিমে। প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে কথা বলছি। আমাদের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দলের মধ্যে আবহ ভালো, সবাই ফিট আছে। মাঠে নামতে প্রস্তুত আমরা। এখনই একাদশ নয়, সম্ভবত টসের পরই তা জানা যাবে। আশা করছি দারুণ একটি ম্যাচ হবে আজ। আশা করি আপনারা টিভিতে দেখতে পাবেন।’

এশিয়া কাপে তিনবার ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ দুই আসরের ফাইনালিস্ট ছিলো টাইগাররা। দু’বারই ভারতের কাছে হারতে হয় লাল সবুজদের। আর ২০১২ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ফাইনাল হেরেছিলো বাংলাদেশ।

এরই মধ্যে শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান। তাই আত্মবিশ্বাসী হয়েই টাইগারদের মুখোমুখি হবে আফগানরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...