| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মা-কে শেষবার দেখতেও পাননি, সবাইকে কাঁদালেন নাসিম শাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩০ ১৭:৪১:০১
মা-কে শেষবার দেখতেও পাননি, সবাইকে কাঁদালেন নাসিম শাহ

পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ পায়ে চোট নিয়ে গোটা ম্যাচ খেলেছেন। ম্যাচের মাঝে বারবার চোটের জন্য কষ্ট পাচ্ছিলেন তিনি। মাঠেই চিকিৎসাও করাতে হয় তাঁকে। প্রবল ব্যথা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন এই তরুণ পেসার।

নাসিম শাহের কোটার চতুর্থ ওভার শেষ করা তাঁর পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেই সময় তিনি প্রচণ্ড ব্যথার সঙ্গে লড়াই করছিলেন। ওই ওভারে একবার নাসিম শাহ ব্যথায় চিৎকার করে মাটিতে বসে গেলেও সাহস হারাননি। ভারতের বিরুদ্ধে নিজের কোটার চার ওভার পূর্ণ করেন নাসিম শাহ। সোশ্যাল মিডিয়াতেও বেশ প্রশংসিত হচ্ছেন পাক পেসার।

নাসিম শাহের ব্যক্তিগত জীবন একটা সময় বেশ কঠিন ছিল। ১৬ বছর বয়সে মাকে হারান পাকিস্তানি ফাস্ট বোলার। তিন বছর আগে ২০১৯ সালে নাসিম শাহের মা মারা যান। সেই সময় নাসিম শাহ পার্থে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলছিলেন তিনি। মাকে শেষবারের মতো দেখার সুযোগও পাননি নাসিম শাহ।

উল্লেখ্য, শাহিন শাহ আফ্রিদি চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারেননি। পাকিস্তানের অন্যতম পেসার তিনি। তাঁর বদলে নাসিম শাহের উপর বাড়তি দায়িত্ব ছিল। তিনি সেই দায়িত্ব পালন করেছেন। শুরুতেই কে এল রাহুলকে আউট করে ভারতকে চাপে রেখেছিলেন। পায়ে চোট না পেলে হয়তো ভারতের বিরুদ্ধে আরও ভাল পারফর্ম করতে পারতেন তিনি!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...