| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ম্যাচে মাঠে নামার আগে টাইগার ভক্তদের দারুন সুখবর দিল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩০ ১৫:৫৯:২৩
প্রথম ম্যাচে মাঠে নামার আগে টাইগার ভক্তদের দারুন সুখবর দিল বিসিবি

এসব বিষয়কে মোটেও তেমন একটা আমলে নিচ্ছেন না টাইগারদের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি জানালেন, চিন্তার কোন কিছু নেই, এসব নিয়ে ভাবার সময় নেই।

নিজেদের প্রথম ম্যাচে লংকাকে ৮ উইকেটে বিধ্বস্ত করে আফগানরা। ব্যাটিং-বোলিং কোন বিভাগেই এদিন লঙ্কানদের মাথা তুলে দাঁড়াতে দেননি গুরবাজ-মুজিবরা।

এ নিয়ে রাজ্জাক বলেন, ‘আমি টেনশনের কোন কারণই দেখছি না, এসব নিয়ে আমাদের ভাবার সময় নাই। কারা ভালো করছে, কারা খারাপ করছে সেসব নিয়ে আমরা চিন্তিত নই। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই।’

রাজ্জাক আরো বলেন, ‘সাকিব টি-২০র সেরা খেলোয়াড়দের মধ্যে একজন, একই সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটার। অধিনায়ক হিসেবে সাকিব জানে, বোঝে কখন কি করতে হবে। আমি আশা করছি দলকে সে সঠিক পথেই রাখবে।’

দীর্ঘ ৩ বছর পর দলে ডাক পেয়েছেন সাব্বির রহমান, এ ছাড়া শেষ মুহূর্তে দলে যুক্ত হয়েছেন নাঈম শেখ। রয়েছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী এবং মেহেদী মিরাজ। সেক্ষেত্রে প্রথম ম্যাচের একাদশ কেমন হবে জানতে চাইলে রাজ্জাক জানান যোগ্যরাই সুযোগ পাবে দলে।

এ বিষয়ে তিনি বলেন, ‘দেশে বসে সেখানকার কথা বলাটা আসলে কঠিন কাজ। তবে ধারণা করছি সেরা একাদশই মাঠে খেলবে।

যেহেতু টি-২০তে আমাদের নতুনভাবে শুরুর আভাস দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই যোগ্যদের দলে রেখে একাদশ সাজাবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...