| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অদ্ভুদ কারনে দল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩০ ১৪:৩৬:৪০
অদ্ভুদ কারনে দল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ

ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরিতে পড়েছেন মার্শ। এই স্টাইলিশ অলরাউন্ডারকে প্রতি বছর মাঠের বাইরে বেশি সময় কাটাতে হয়। যদিও এবার মার্শের চোট খুব একটা গুরুতর নয়।

মূলত, টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্শের পুরো সেবা পেতে চলমান জিম্বাবুয়ে সিরিজ এবং পরবর্তী নিউজিল্যান্ড সিরিজের জন্য মার্শকে বিবেচনা করছে না দলটি। অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সিরিজে দলে ফিরবেন মার্শ।

মার্শের ইনজুরি প্রসঙ্গে সতীর্থ স্টিভ স্মিথ বলেন, 'এটা মার্শের জন্য আদর্শ নয়। সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে সে দারুণ সময় কাটাচ্ছিল। অলরাউন্ডার হিসেবে সে আমাদের দলে বড় অংশই ছিল।'

'মার্শের জন্য ব্যাপারটা হতাশার। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সে আমাদের দলের অনেক বড় অংশ জুড়ে ছিল, আমি নিশ্চিত এই বছরও তাকে ঘিরে আমাদের বড় পরিকল্পনা আছে। সুতরাং আমাদের প্রাধান্য হচ্ছে তাকে সুস্থভাবে ফিরে পাওয়া।'

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে নিয়মিতই তিন নম্বরে ব্যাটিং করে থাকেন মার্শ। এছাড়া পেস বোলিংয়েও দলকে গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন এই অলরাউন্ডার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...