| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

লম্বা সময় পর আবারও ক্রিকেটে ফিরলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩০ ১১:৪৭:১৯
লম্বা সময় পর আবারও ক্রিকেটে ফিরলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

তাসমানিয়ান কোচ জেফ ভনও হারিকেনসের প্রধান কোচ। তিনি চান পেইন বিগ ব্যাশে ইয়েমেনের বিপক্ষে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ান দলের হয়ে খেলুক। তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। পেইন এর আগে হার্লারদের হয়ে ৪৩টি গেম খেলেছিলেন।

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়কের বিগ ব্যাশে ফেরা প্রসঙ্গে ভন বলেন, 'দুই সপ্তাহ আগেই সে অনুশীলনে এসেছে এবং নেটে দারুণ অনুশীলন করছে। সে শারীরিকভাবে এখনও ফিট। মানসিকভাবেও দারুণ ফুরফুরে। একটা সম্ভাবনা আছে (বিগ ব্যাশ লিগে খেলার)। শেষ খেলোয়াড় হিসেবে সে এমন একজন ক্রিকেটার যে আমাদের বিবেচনায় আছে।'

'সে কিপিংও করছে এবং আমাদের বলছে তার কেমন লাগছে। নেটে তার কিপিং দক্ষতার ওপর আমাদের বিশ্বাস আছে। ১২ বা ১৮ মাস আগে সে যেভাবে অনুশীলন করত, এখনও সেভাবেই করছে।'

২০১৮ সালে স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারদের বল বিকৃতির ঘটনার পর টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন পেইন। সর্বশেষ অ্যাশেজ শুরুর আগে অনেকটা অপ্রত্যাশিতভাবে মিডিয়ায় চলে আসে পেইনের কিছু অশোভনীয় বার্তা। ২০১৭ সালে তাসমানিয়ার এক নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়েছিলেন তিনি।

যা মিডিয়ায় এলে গত অ্যাশেজের আগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর মানসিক স্বাস্থ্য রক্ষা করতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন এই উইকেটকিপার ব্যাটার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...