| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে নিয়ে শানাকারের কঠিন মন্তব্যে বিস্মিত রশিদ খান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩০ ১০:৩৬:৫৯
বাংলাদেশকে নিয়ে শানাকারের কঠিন মন্তব্যে বিস্মিত রশিদ খান

আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ বলে দাবি করেন শানাকা। লঙ্কান অধিনায়ক আরও বলেন, বাংলাদেশ দলে দুজন ছাড়া আর কোনো প্রথম-শ্রেণীর বোলার নেই। টাইগারদের মুখোমুখি হওয়ার আগে রশিদ খান কি একই রকম অনুভব করছেন?

সংবাদ সম্মেলনে শানাকার মন্তব্যের প্রসঙ্গ উঠলে লঙ্কান অধিনায়ক আসলে কী বলেন তা জানতে চান রশিদ। পুরো ঘটনা শোনার পর বিস্ময় প্রকাশ করলেন আফগান সুপারস্টার।

এ ব্যাপারে নিজেদের মনোভাব পরিষ্কার করতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিপক্ষ দুর্বল না শক্তিশালী, এসব নিয়ে ভাবি না আমরা। ক্রিকেটে আপনি এটা বলতে পারবেন না। আর বাংলাদেশ কেমন দল তা আমরা জানি। তারা যে কোনো সময় মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত থাকে।’

প্রতিপক্ষ নিয়ে নয়, নিজেদের প্রস্তুতি নিয়েই ভাবতে চান আফগান ক্রিকেটের সুপারস্টার। রশিদের কথা, ‘ক্রিকেটার হিসেবে আপনি কেবল ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। আমরা শুধু এটাই করতে পারি। আমরা এভাবে ভাবি না। আগামীকাল যদি হংকংয়ের বিপক্ষে খেলতাম তাহলে আমরা একই প্রস্তুতি নিতাম। ভারতের বিপক্ষে খেললেও আমরা একই প্রস্তুতি নিতাম। আপনি যদি প্রস্তুতির বিবেচনায় কথা বলেন তাহলে দল এবং ক্রিকেটারের প্রস্তুতি সবসময় একই থাকবে।’

এশিয়া কাপ শুরুর ঠিক আগে বাংলাদেশ দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন, টি-টোয়েন্টি দলে সাকিবের অধিনায়ক হয়ে ফেরা।

রশিদ খান সাকিবকে সমীহ করেই কথা বললেন। বিশ্বসেরা অলরাউন্ডার পার্থক্য গড়ে দিতে পারেন, মানছেন আফগান লেগস্পিনার। রশিদ বলেন, ‘দেখুন, আগামীকালকের কন্ডিশনটা ভিন্ন হবে। শারজাহর কন্ডিশনটা একটু ভিন্ন। সাকিব এখন দলকে নেতৃত্ব দিচ্ছে। সে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এটা অবশ্যই তাদের সহায়তা করবে। তার মতো একজন অভিজ্ঞ কেউ দলকে নেতৃত্ব দেওয়া মানে অনেকটা পার্থক্য গড়ে দেবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...