মাঠে নামলেই হয়ে যাবে ‘সেঞ্চুরি’
এই প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। বর্তমানে সাকিবের সংগ্রহ ৯৯টি ম্যাচে। আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন বিশ্বের সেরা এই খেলোয়াড়।
সাকিবের আগে বাংলাদেশের পক্ষে এই মাইলফলকে পা রেখেছেন কেবল দুজন। তারা হলেন-মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম।
মাহমুদউল্লাহ সবার আগে দেশের হয়ে ১০০টি টি-টোয়েন্টি খেলেন। বর্তমানে তার খেলা টি-টোয়েন্টির সংখ্যা ১১৯, যা কিনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।
এরপরই আছেন মুশফিক। চলতি বছরের মার্চে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মুশফিক। এরপর আর এই ফরম্যাটে তার মাঠে নামা হয়নি।
