| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘শুধু বাংলাদেশ নয় হংকংয়ের বিপক্ষেও একই প্রস্তুতি নিতাম ’ : রশিদ খান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৯ ২২:২০:৩০
‘শুধু বাংলাদেশ নয় হংকংয়ের বিপক্ষেও একই প্রস্তুতি নিতাম ’ : রশিদ খান

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কার সহকারী কোচের সুরে কথা বলেছেন রশিদ খানও। ম্যাচের আগে বাংলাদেশকে খানিকটা সমীহই করছেন আফগান লেগ স্পিনার। তবে প্রস্তুতির বিবেচনায় বাংলাদেশ ও হংকংকে একই কাতারে রাখছেন রশিদ। তিনি জানান, হংকংয়ের বিপক্ষে খেলা হলেও একই প্রস্তুতি নিতো আফগানিস্তান।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে রশিদ বলেন, ‘আমার মনে হয় আমরা এমনটা কখনও ভাবি না যে প্রতিপক্ষ দূর্বল বা শক্তিশালী। ক্রিকেটে আপনি এটা বলতে পারবেন না। এটা এমন একটা জিনিস যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এমনকি খেলার ফলাফলও না। আমাদের জন্য সবাই কঠিন প্রতিপক্ষ। আমরা তাদেরকে সিরিয়াসলি নিই।’

‘ক্রিকেটার হিসেবে আপনি বেশ ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। আমরা শুধু এটাই করতে পারি। আমরা এভাবে ভাবি না। আগামীকাল যদি হংকংয়ের বিপক্ষে খেলতাম তাহলে আমরা একই প্রস্তুতি নিতাম। যদি ভারতের বিপক্ষে খেললেও আমরা একই প্রস্তুতি নিতাম। আপনি যদি প্রস্তুতির বিবেচনায় কথা বলেন তাহলে দল এবং ক্রিকেটারের প্রস্তুতি সবসময় একই থাকবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...