| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৯ ১৫:৪০:১৪
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তান দলের শর্ট বোলিং ও ব্যাটিং দেখে দুশ্চিন্তা বেড়ে যায় টাইগার শিবিরে।

আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে ৫৯ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। সেই ম্যাচের বিষয়টি বিবেচনা করে বিসিবি সভাপতি অকপটে স্বীকার করেছেন যে তিনি দল নিয়ে খুব চিন্তিত, তবে বাংলাদেশকে কেউ ভয় পায় না।

রহমাতুল্লাহ গুরুবাজের মতো ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলার মতো ব্যাটার বাংলাদেশ দলেও আছে। তবে তা মাঠেই প্রমাণ দেবে বাংলাদেশ - সে কথাই জানালেন দলের স্পিন-অলরাউন্ডার মেহিদী হাসান মিরাজ। তিনি জানালেন, ‘যারা ব্যাটিং ভালো করবে তাদের সুযোগ বেশি থাকবে (ম্যাচ জেতায়)।

এদিকে আফগান দলের দুই স্পিনার রশিদ খান ও মুজিব-উর-রহমানের স্পিনবিষকে নিবির্ষের প্রশিক্ষণ সেরে রেখেছে টাইগাররা। নেটে দুই ভারতীয় লেগস্পিনার দিয়ে সাকিব-মুশফিকদের ঝালিয়ে নিয়েছেন দলের ট্যাকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম।

এখন এটাই প্রশ্ন আজকে শারজায় বাংলাদেশ একাদশে দেখা যাবে কাদের?

সে প্রশ্নে, ওপেনিংয়ে এনামুল হক বিজয় নিশ্চিত। তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে অধিনায়ক সাকিব আল হাসানকেই। এর পর মুশফিক, রিয়াদ ও মিডলঅর্ডারে অলরাউন্ডার আফিফ দলের প্রতিনিধিত্ব করবেন। প্রয়োজনে হাল ধরবেন মেহেদী হাসান মিরাজ।

বোলিংয়ে পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন নিশ্চিত। চোট কাটিয়ে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা যেতে পারে তাদের সঙ্গী হিসেবে। স্পিনে মিরাজের সঙ্গে দেখা যেতে পারে নাসুম আহমেদকে।

এশিয়া কাপের বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড:

এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...