| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভারত-পাকিস্তানের একাদশই পছন্দ হয়নি কিংবদন্তি এই পেসারের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৯ ১৩:৩৫:৪৪
ভারত-পাকিস্তানের একাদশই পছন্দ হয়নি কিংবদন্তি এই পেসারের

ভারতের একাদশে জায়গা হয়নি ঋষভ পান্টের। তার জায়গায় দলে ছিলেন অভিজ্ঞ উইকেটরক্ষক দীনেশ কার্তিক। শোয়েবের মতে, পান্টের মতো অসাধারণ একজন ফিনিশারের দলে থাকা উচিত ছিল।

অপরদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে বাবর আজমকে ওপেনিংয়ে চান না শোয়েব। তার মতে, পাকিস্তানের অধিনায়কের তিন নম্বরে ব্যাটিং করা উচিত। এছাড়াও ইফতেখার আহমেদকে চার নম্বরে ব্যাটিংয়ে দেখে অবাক হন শোয়েব।

তিনি বলেন, 'দুই অধিনায়কই বাজে দল নির্বাচন করেছে। তারা ভুল দল নিয়ে মাঠে নেমেছে। ভারত ঋষভ পান্তকে খেলায়নি এবং আমরা ইফতিখার আহমেদকে চার নম্বরে খেলিয়েছি। ইফতেখার বা কারও প্রতি অসম্মান রেখে বলছি না, আমি এই কথা অনেকবার বলেছি যে বাবর আজমের ওপেন করা দরকার নেই। তার ওয়ান ডাউনে খেলা উচিত এবং শেষপর্যন্ত ইনিংস টেনে নিয়ে যাওয়া উচিত।'

গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। পাকিস্তানের ইনিংসে প্রথম ছয় ওভারে বাবর ও মোহাম্মদ রিজওয়ান মিলে অনেকগুলো ডট বল খেলেন। এরও সমালোচনা করেন শোয়েব।

তিনি আরও বলেন, 'রিজওয়ান যদি বলে বলে রান নিত তাহলে কী হতো? প্রথম ছয় ওভারে ১৯টি ডট বল। আপনি যদি এতো এতো ডট বল খেলেন পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...