| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘আমরা ১০-১৫ রান কম করেছি’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৯ ১০:০৭:৫২
‘আমরা ১০-১৫ রান কম করেছি’

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পুরো পাকিস্তান দল মাত্র ১৪৭ রান করতে সক্ষম হয়। ১১ নম্বরে ডানহাতি পেসার শাহনেওয়াজ দাহানির কাছ থেকে ১৬ বলে ছয় রানের ক্যামিওকে ধন্যবাদ।

পরে এই ১৪৭ রান পাকিস্তানের জয়ের জন্য যথেষ্ট ছিল না। হার্দিক পান্ডিয়ার ১৭ বলে ৩৩ রানের ঝড় দুই বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের মতে, তারা ১০-১৫ রানে হেরেছে।

তিনি বলেছেন, ‘আমরা বল হাতে যেভাবে শুরু করেছি, দুর্দান্ত ছিল। প্রথমত আমরা ১০-১৫ রান কম করেছি। তবু বোলাররা ম্যাচটি ধরে রাখতে দারুণ নৈপুণ্য দেখিয়েছে। আমাদের লেজের সারির ব্যাটাররা গুরুত্বপূর্ণ রান করে দিয়েছে। যা খুব দরকার ছিল।’

ম্যাচের শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। পাকিস্তানের পক্ষে তখন ওভার বাকি ছিল শুধুমাত্র বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের। যিনি প্রথম তিন বলে মাত্র ১ রান দিয়ে ম্যাচটি জমিয়ে তোলার আভাস দেন।

কিন্তু চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন হার্দিক। এ বিষয়ে ম্যাচ শেষে বাবর জানিয়েছেন, তাদের পরিকল্পনা ছিল শেষ ওভারে যেন ১৫ রান বাকি থাকে। কিন্তু তা হয়নি। বাকি থাকা ৭ রান তুলে নিতে সমস্যাই হয়নি হার্দিকের।

বাবরের ভাষ্য, ‘আমাদের চিন্তা ছিল ম্যাচটা যত গভীরে নেওয়া যায়। আমরা চেয়েছিলাম নওয়াজের জন্য শেষ ওভারে ১৫ বা তার বেশি রান রাখতে। যাতে চাপটা ধরে রাখা যায়। তবে হার্দিক দারুণভাবে ম্যাচটা শেষ করেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...