| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আকাশ চোপড়ার মতে এশিয়া কাপে বাংলাদেশের সেরা একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৮ ১২:১৬:৪৩
আকাশ চোপড়ার মতে এশিয়া কাপে বাংলাদেশের সেরা একাদশ

ক্রিকেটার আকাশ চোপড়া। ক্রিকেট ক্যারিয়ারে তেমন সাফল্য তার না থাকলেও, ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে তার জনপ্রিয়তা অনেক বেশি।

প্রায় অনেক সময়ই তাকে দেখা যায় ধারাভাষ্যকার হিসেবে মাঠে উপস্থিত থাকতে। সাম্প্রতিক সময়ে এই ভারতীয় কথা বলেছেন এশিয়া কাপ নিয়ে। যেখানে প্রতিটি দলকে নিয়ে আলাদা করে কথা বলার ফাঁকে বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন আকাশ চোপড়া।

এবারের এশিয়া কাপ টা অনেক বড় মঞ্চ হতে পারে মুশফিকুর রহিমের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে আলোচনা হয়েছে বেশ। সংক্ষিপ্ত ফরমেটে হাসছে না তার ব্যাট। তবে এবারের এশিয়া কাপে মুশফিকুর রহিম উপরে ব্যাট করবে তাই সেখানে ভালো করার সম্ভাবনা রয়েছে তার। শুধু তাই নয়, অধিনায়কত্ব না থাকলেও লিডার হিসেবে এবারের এশিয়া কাপে খেলবে মুশফিকুর রহিম এমনটাই ভাবনা তার।

বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স তেমন ভালো না হলেও, এবারের এশিয়া কাপে বেস্ট পজিটিভ কিছু দিক নিয়েই মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গাটি হচ্ছে দলের অভিজ্ঞ খেলোয়াড়। এটা বাংলাদেশকে এগিয়ে রাখবে অন্যান্য দলের চেয়ে। অধিনায়ক সাকিব আল হাসান ,মুশফিকুর রহিম ,মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, মেহেদী মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদ কে দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

বাংলাদেশ দলের আরও একটি শক্তির জায়গা রয়েছে সেটা হচ্ছে দলে অসংখ্য বোলিং অপশন টাইগারদের। দলের ফাস্ট বোলার, স্পিনার ছাড়াও একাদশে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে অনেকেই পারেন হাত ঘোরাতে। যেমন মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ধ্রুব সাব্বির রহমান এবং মোসাদ্দেক হোসেন সৈকত এর যোগ্যতা রয়েছে বোলিং করার! যেটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ।

যদিও বাংলাদেশের সাম্প্রতিক টি২০ ফর্ম হতাশাজনক। সবশেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা! যার একটি ঘরের মাঠে আফগানদের বিপক্ষে অন্যটি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।তাই এসব জিনিস হয়তো বাংলাদেশকে একটু পিছিয়ে রাখবে। যদিও সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস করেন আকাশ চোপড়া।

বাংলাদেশ দলের উদ্দেশে কিছু পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ দলের অন্যতম সমস্যা হচ্ছে খেলোয়াড়রা তাদের দায়িত্বটা কি সেটাই ঠিক মত জানেন না। তিনি মনে করেন এসব সমস্যা কাটিয়ে উঠতে পারলে এবারের এশিয়া কাপে ভালো করতে পারবে বাংলাদেশ।

উল্লেখ্য বাংলাদেশের সঙ্গে গ্রুপ পর্বের খেলা হবে আফগানিস্তান এবং শ্রীলংকার বিপক্ষে। সেই বাধা টপকে যেতে পারলে পরের রাউন্ডে যাবে বাংলাদেশ। জেনে রাখা ভাল এখন পর্যন্ত ৩ বার ফাইনালে গেলেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। সাকিব স্বপ্ন দেখছেন এবার নতুন চ্যাম্পিয়নের। কে জানে হয়ত ভাগ্য বদলেও যেতে পারে টাইগারদের, আসতে পারে প্রথম কোন বড় শিরপা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...