| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জিতবে ক্রিকেট: অদ্ভুদ উক্তি রশিদ খানের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৭ ১৭:২২:০৯
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জিতবে ক্রিকেট: অদ্ভুদ উক্তি রশিদ খানের

আসন্ন এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে নবমবারের মতো মুখোমুখি হবে দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। অন্যদিকে আজ (২৭ আগস্ট) উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন রশিদ খানরা।

এদিকে দুবাইতে এশিয়া কাপের জন্য শেষ মুহূর্তে অনুশীলন সারছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। যেখানে রশিদ খানের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচে ফেভারিট কোন দল? জিতবে কারা?

সেখানে ডিপ্লোমেটিক উত্তর দিয়েছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ। তিনি বলেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের ম‍্যাচে যে-ই জিতুক, জয় হবে আসলে ক্রিকেটের।’

এমন উত্তর রশিদ যাই দিক না কেন, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি উজ্জ্বল এই আফগান ক্রিকেটার। ৮ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৪ উইকেট। তাও মাত্র ১০ গড়ে। যেখানে ইকোনমি রেটও ছয়ের নিচে।

কেবল টি-টোয়েন্টি নয় তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল রশিদ। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে খেলা ১৭ ম্যাচে এই লেগ স্পিনারের শিকার ৪০ উইকেট। গড়ও তিন ফরম্যাট মিলিয়ে মাত্র ১৪.৭৭।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...