“চ্যাম্পিয়ন্স লিগের গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নেবে বার্সা” : ম্যাথিউস
এবারের চ্যাম্পিয়ন্স লিগের ড্রকে গ্রুপ সি বলা হয়। যেখানে একই সাথে আছে ইউরোপিয়ান ফুটবলের পরাশক্তি যেমন বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা এবং ইন্টার মিলান। এই গ্রুপের অন্য দল ম্যাকাবি হাইফা।
এবারের ড্রতে বার্সেলোনার কপাল পুড়েছে বলেই মনে করছেন সাবেক জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস। তার মতে এই গ্ৰুপ থেকে কোনভাবেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছাতে পারবে না বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগের ড্র দেখার পর ম্যাথিউস জানান, “চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের গ্ৰুপ পর্ব থেকেই বাদ যাবে বার্সেলোনা। নক আউটে উত্তীর্ণ হবে বায়ার্ন ও ইন্টার।”
