| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে ওপেনিংয়ে নাঈম, দেখেনিন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৭ ১০:১৪:৪১
চমক দিয়ে ওপেনিংয়ে নাঈম, দেখেনিন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ

দুই দিনের অনুশীলনে বিজয় ও নাঈম শেখ জুটি বেঁধে ব্যাটিং করছেন। ফলে এশিয়া কাপেও বাংলাদেশের ইনিংস শুরু করতে দেখা যাচ্ছে এই জুটিকেই। এমন অভিমত দিয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

নাইমকে ওপেনিং করানোর ইঙ্গিত দিয়ে বাশার বলেন, ‘(এনামুল) বিজয় অবশ‍্যই খেলবে। তার সঙ্গী কে হবে, আমরা আগামী দুয়েক দিনের মধ‍্যে ঠিক করে ফেলব। আমাদের মাথায় তো আছেই সেট আপ, দেখা যাক শেষ পর্যন্ত কী করি। নাইমকে ওপেনিংয়ে খেলানোর ভাবনা আছে আমাদের। আমরা সম্ভাবনাটা খোলা রাখছি। এখনও ঠিক করিনি কে ওপেন করবে। তবে অবশ‍্যই নাইম একটা অপশন। কারণ, এর আগেও সে টি-টোয়েন্টিতে ওপেন করেছে।’

অবশ্য জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশ দলের আশেপাশে ছিলেন না বিজয় ছাড়া আর কোনো অভিজ্ঞ ওপেনার। এমনকি এশিয়া কাপের মূল স্কোয়াডে বিজয়ের সঙ্গে ছিলেন জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হওয়া পারভেজ হোসেন ইমন।

ইমনের মতো একজন নবাগতকে এশিয়া কাপের মতো বড় মঞ্চে নামিয়ে দেয়াটাও যুক্তি যুক্ত হবে কিনা সেটা নিয়েও ছিল প্রশ্ন। অবশ্য সেই সময় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম বা মেহেদী হাসান মিরাজকেও এশিয়া কাপে ওপেনিংয়ে দেখা যেতে পারে।

যদিও দুবাইয়ে পা রেখেই বাংলাদেশ সেই ভাবনা থেকে সরে এসেছে বলেই ধারণা করা হচ্ছে। অনুশীলনে নাইমের বড় বড় শট নির্বাচকদের অনেকাংশেই মন ভরিয়েছে। এই ওপেনার সুযোগ পেলে ম্যাচেও এমন ব্যাটিং অব্যাহত রাখবেন বলে আশাবাদী বাশার।

তিনি বলেন, ‘আমরা এখন (টি-টোয়েন্টিতে) ভিন্ন ক্রিকেট খেলতে চাচ্ছি। যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। নাঈমকেও সেই বার্তা দেওয়া হয়েছে। যদি নাঈম খেলে, অবশ‍্যই সে সেভাবে (আক্রমণাত্মক) খেলার চেষ্টা করবে। আমরা আসলে ঠিক করিনি ওপেন কে করবে।‘

বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:

নাঈম শেখ/মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয়, সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ, মোসাদ্দেক হোসেন/ সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...