| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘কোহলি-বাবরের বিপক্ষে বল করা কঠিন কাজ’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ২০:০৪:১৮
‘কোহলি-বাবরের বিপক্ষে বল করা কঠিন কাজ’

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে হংকংয়ের সঙ্গে আছে ভারত এবং পাকিস্তান। অর্থাৎ সুপার ফোরে উঠতে না পারলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সম্ভাবনা নেই আফগানিস্তানের। সে ক্ষেত্রে, রশিদ খান বাবর ও কোহলির মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন না।

তবে ‘এ’ গ্রুপ থেকে ভারত–পাকিস্তানের সুপার ফোরে ওঠার সম্ভাবনা যেমন অনেক বেশি, তেমনি আফগানিস্তানের সম্ভাবনাও কম নয়। তাই এখনই অনেকে বাবর–রশিদ ও কোহলি–রশিদের লড়াই দেখতে পাচ্ছেন।

রশিদ বলেন, ‘আমার কাছে দুজনকে বল করাই সমান কঠিন। তাঁরা যে ধরনের ব্যাটসম্যান, একটি বাজে বলও ছাড়েন না। তাই আমার কাছে দুজনকে বল করাই কঠিন, তবে আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। তাঁদের দুজনকে একটি বাজে বল করারও ইচ্ছে নেই আমার। আমি ভালো জায়গায় বল ফেলার চেস্টা করব।’

বর্তমান সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনার জানিয়েছেন বাবর, কোহলি কিংবা কেইন উইলিয়ামসনের মতো ব্যাটারদের বিপক্ষে বল করেই তার দক্ষতা আরও বেড়েছে। তাই এমন জাত ব্যাটারদের প্রতিপক্ষ হিসেবে পেলে খেলাটা আরও বেশি উপভোগ করেন এই আফগান তারকা।

রশিদ বলেন, ‘বাবর ও কোহলিকে বল করা মজার অভিজ্ঞতা, আমার জন্য শেখার সুযোগও। যেমন ধরুন, সানরাইজার্স হায়দরাবাদে কেইন উইলিয়ামসনকে বল করার পর আমরা দুজনে বোলিং নিয়ে অনেক কথা বলেছি। তার পরামর্শগুলো আমার কাজে লেগেছে। আইপিএলেও বিরাটের সঙ্গে কথা হয়েছে, একই কথা বাবরের ক্ষেত্রেও প্রযোজ্য।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...