| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দুঃসংবাদ: শাহিন আফ্রিদির পর এবার অন্য এক পেসারকে নিয়ে দুশ্চিন্তা পাকিস্তানের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ১৭:০৫:০২
দুঃসংবাদ: শাহিন আফ্রিদির পর এবার অন্য এক পেসারকে নিয়ে দুশ্চিন্তা পাকিস্তানের

দুবাইয়ে অনুশীলনের সময় পিঠে চোট পান পেসার মোহাম্মদ ওয়াসিম। বৃহস্পতিবার ২১ বছর বয়সী এই পেসার আইসিসি একাডেমিতে দলের বোলিং সেশনের সময় তার পিঠের নিচের অংশে ব্যথার কথা জানান।

মঙ্গলবার দুবাই পৌঁছে পাকিস্তান দল তিনটি প্রশিক্ষণ সেশন শেষ করেছে। সবগুলোতেই ছিলেন ওয়াসিম। কিন্তু এবার পিঠের চোটের কারণে পুরো প্রশিক্ষণ শেষ করতে পারেননি তিনি। এমআরআই স্ক্যানের পর জানা যাবে তার চোট কতটা গুরুতর।

যদিও ‘ক্রিকইনফো’র প্রতিবেদন, চোটটা খুব গুরুতর মনে করছে না পিসিবির টিম ম্যানেজম্যান্ট। শুধুমাত্র বাড়তি সতর্কতার জন্য ওয়াসিমকে অনুশীলন থেকে তুলে নেওয়া হয়েছে।

কেননা শুধু এশিয়া কাপ নয়, সামনে (অক্টোবর-নভেম্বরে) অস্ট্রেলিয়ার মাটিতে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত বিশ্বকাপের দিকেই এখন মূল ফোকাস দলগুলোর।

আর পাকিস্তানের এশিয়া কাপের পরও গুরুত্বপূর্ণ সিরিজ আছে। ঘরের মাঠে তারা ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর বিশ্বকাপের আগে আছে নিউজল্যান্ড এবং বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়াসিম। ১৫.৮৮ গড় এবং ৮.১০ ইকোনমিতে নিয়েছেন ১৭ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...