| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শাহিন আফ্রিদিকে ব্যাটিং শেখালেন ভারতীয় তারকা ব্যাটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ১৬:৪৫:২৩
শাহিন আফ্রিদিকে ব্যাটিং শেখালেন ভারতীয় তারকা ব্যাটার

ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন শাহীন। তবে তিনি দলের সঙ্গেই আছেন। অনুশীলনের পর শাহীনকে দেখে বিরাট কোহলি, ঋষভ পান্ট তার কাছে আসেন। জানতে চান শাহীনের হাঁটুতে ব্যথা কেমন?

পন্থকে দেখে শাহিন মজা করে বলেন, ‘‘বন্ধু, ভাবছি এ বার আমিও তোমার মতো ব্যাটিং শুরু করব। এক হাতে ছক্কা মারব।’’ ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারও পরামর্শ দিলেন তাঁকে। পন্থ বলেন, ‘‘স্যর, আপনি তো জোরে বোলার। একটু পরিশ্রম করতে হবে। করতেই হবে।’’ এর পরেই পন্থ জানতে চান, ‘‘তোমার হাঁটুর চোট সারতে কত দিন লাগবে?’’ শাহিন বলেন, ‘‘পাঁচ সপ্তাহ।’’

শ্রীলঙ্কা সফরে ডান হাঁটুতে চোট পান শাহিন। এশিয়া কাপে খেলতে পারবেন না। তবু পাকিস্তান দলের সঙ্গেই রয়েছেন দুবাইয়ে। অনুশীলন না করলেও বৃহস্পতিবার দলের সঙ্গে শাহিন এসেছিলেন আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। ডান পায়ে বিশেষ ধরনের ‘সাপোর্ট’ পরে বসেছিলেন মাঠের ধারে। তখন অনুশীলন শেষ করে হোটেলে ফিরছিলেন ভারতীয় ক্রিকেটাররা। শাহিনকে দেখে প্রথমে এগিয়ে যান যুজবেন্দ্র চহাল। ভারতীয় স্পিনারকে দেখে এগিয়ে আসেন শাহিনও। শুভেচ্ছা বিনিময় করেন দুই ক্রিকেটার। সে সময় কিছুটা দূরে অন্য এক জনের সঙ্গে কথা বলছিলেন কোহলী। কথা শেষ করে তিনিও চলে আসেন শাহিনের কাছে। সৌজন্য বিনিময়ের পর শাহিনের হাঁটুর চোটের কথা জানতে চান। প্রাক্তন ভারত অধিনায়ক চলে যাওয়ার পর শাহিনকে দেখা যায় পন্থের সঙ্গে। পরে লোকেশ রাহুলও কথা বলেন সঙ্গে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে শাহিনের ভিডিয়ো নেটমাধ্যমে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২২ বছরের জোরে বোলার এশিয়া কাপে খেলতে পারবেন বলে মনে করা হয়েছিল। তাই তাঁকে পাকিস্তান দলে রাখা হয়েছিল। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনের আগ্রাসী বোলিংয়ের সামনে সমস্যা পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। প্রথম ওভারেই তিনি আউট করেছিলেন রোহিত শর্মা এবং রাহুলকে। পরে সাজঘরে ফেরান কোহলীকেও। বিশ্বকাপের যে কোনও ম্যাচে সেটাই ছিল পাকিস্তানের কাছে ভারতের প্রথম হার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...