| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাকিবদের মেন্টর হলেন ভারতের ব্যাড বয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ১৪:৫৫:৪৪
সাকিবদের মেন্টর হলেন ভারতের ব্যাড বয়

এই টুর্নামেন্টে সাকিবের দল বাংলাদেশ টাইগারদের কোচিং করবেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার আফতাব আহমেদ। এদিকে সাকিবের দলের মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এস শ্রীশান্ত।

৩৯ বছর বয়সী প্রাক্তন পেসার আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় খারাপ ছেলে হিসাবে পরিচিত ছিলেন। ভারতীয় এই ক্রিকেটার প্রায়ই অন্য দলের ক্রিকেটারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতেন। ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়েছে শ্রীশান্তের ক্যারিয়ারও।

সেই বিতর্কিত শ্রীশান্তকেই সাকিবদের মেন্টর হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেট ক্যারিয়ারে অবশ্য বল হাতে খুব একটা খারাপ করেননি শ্রীশান্ত। ফিক্সিং কেলেঙ্কারিতে ভারতের হয়ে ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে যাওয়ার আগে তিন ফরম্যাট মিলিয়ে ৯০ ম্যাচ খেলেছেন শ্রীশান্ত। যেখানে মোট ১৬৯ উইকেট আছে শ্রীশান্তের নামের পাশে।

ক্রিকেটের পাশাপাশি রাজনীতি এবং অভিনয় জগতেও নিজের নাম জড়িয়েছেন শ্রীশান্ত। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর পর দল থেকে ছিটকে যাওয়ার ৮ বছর পর আবার মাঠে ফেরেন শ্রীশান্ত। ঘরোয়া কিছু ম্যাচও খেলেন এই পেসার কিন্তু জাতীয় দলের রাডারে নেই মেন্টরের দায়িত্ব পাওয়া শ্রীশান্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...