| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘মেসির কিছু হলে তোমাকে মেরেই ফেলবো’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ১৪:৪৭:১৮
‘মেসির কিছু হলে তোমাকে মেরেই ফেলবো’

গ্রুপ পর্ব ড্র হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। যেখানে প্রবেশ করছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। তার ভাবনা প্যারিস সেন্ট জার্মেইয়ের আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে নিয়ে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে গিয়ে মেসি যাতে ইনজুরিতে না পড়েন সেজন্য এ ব্যাপারে সক্রিয় আগুয়েরো।

মেসির চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপে রয়েছে বেনফিকা। আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি যে ক্লাবে খেলেন। ক্লাব ফুটবলে প্রতিদ্বন্দ্বী হলেও আসন্ন বিশ্বকাপে একই দলের হয়ে একসঙ্গে খেলতে দেখা যাবে মেসি ও ওটামেন্ডিকে। তার আগে ওটামেন্ডিকে সতর্ক করেছিলেন তার সাবেক সতীর্থ আগুয়েরো।

ম্যানচেস্টার সিটিতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন আগুয়েরো ও ওটামেন্ডি। তাই ডিফেন্ডার হিসেবে ওটামেন্ডির আগ্রাসী মনোভাব বেশ ভালোভাবেই জানা রয়েছে আগুয়েরোর। এজন্যই তিনি ওটামেন্ডিকে সতর্ক করে দিয়েছেন, পিএসজির বিপক্ষে ম্যাচে যেনো মেসিকে ফাউল না করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইচে এই লাইভস্ট্রিমে আগুয়েরো বলেছেন, ‘পিএসজি বেনফিকাকে পেলো... ওটামেন্ডি, ভুলেও লিওকে ইনজুরিতে ফেলো না। আমি তোমাকে খুন করে ফেলবো। বিশ্বকাপ সামনেই আছে।’

শুধু মেসি নয়, জুভেন্টাসের হয়ে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়েও চিন্তিত আগুয়েরো। তিনি বলেছেন, ‘এবং হ্যাঁ তুমি (ওটামেন্ডি) কিন্তু ডি মারিয়ার জুভেন্টাসের বিপক্ষেও খেলবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...