| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘সাকিব খুবই আধুনিক, আমি মনে করি সাকিবকে অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ১০:২৭:১১
‘সাকিব খুবই আধুনিক, আমি মনে করি সাকিবকে অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত’

কিন্তু শেষ পর্যন্ত অধিনায়কের পাশাপাশি কোচিংও বদল করে বিসিবি। মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় এশিয়া কাপ থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। অন্যদিকে, জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর জায়গায় এশিয়া কাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন শ্রীধরন শ্রীরাম।

তাই নিজের প্রথম কাজের সাকিব আল হাসানের মত একজন অভিজ্ঞ অধিনায়ক পেয়ে দারুন খুশি শ্রীধরন শ্রীরাম। অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের দারুন প্রশংসা করেছেন তিনি। গতকাল দুবাইয়ে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে তিনি সাকিব আল হাসানকে নিয়ে বলেন,

“সাকিবকে অধিনায়ক করা দারুণ একটা কাজ বলে মনে করি। এর আগে প্রতিপক্ষ হিসেবে তাকে সম্মান করেছি। এবারই প্রথম আসলে সেভাবে মেশার সুযোগ হয়েছে। টি-টোয়েন্টি নিয়ে তার দৃষ্টিভঙ্গি দেখাটা খুবই হৃদয়গ্রাহী একটা ব্যাপার।

“সে খুবই আধুনিক। আমাদের ভাবনাও মিলে যায়। তরুণদের নিয়ে তার ভাবনা দুর্দান্ত। তরুণেরা তাকে অনুসরণ করে, সম্মান করে। তার কাছে সহজেই যাওয়া যায়। এটা অনন্য একটা মিশ্রণ—যেখানে সম্মানও থাকে, চাইলেই তার সঙ্গে মেশা যায়। অধিনায়ক এবং দলের এই সমন্বয়টা দারুণ। আমার মনে হয় এটি খুব ইতিবাচক।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...