| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘আশা করছি এবার নতুন দলের হাতে শিরোপা উঠবে’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ১০:০০:৩৪
‘আশা করছি এবার নতুন দলের হাতে শিরোপা উঠবে’

বৃহস্পতিবার আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের নাম ঘোষণা করেছে টি-টেন লিগের দল বাংলা টাইগার্স। দুবাইয়ে দলের আয়োজিত এক অনুষ্ঠানে আসন্ন টুর্নামেন্ট নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

এখন পর্যন্ত এশিয়া কাপের ১৪টি আসরে সবচেয়ে বেশি ৭বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৫বার জিতেছে শ্রীলঙ্কা ও ২বার পাকিস্তান। তাই সাকিবের চাওয়া নতুন কোন দল এবারের শিরোপা ঘরে তুলুক। এমনকি ঠাট্টার চলে তিনি এটাও বলেছেন ফাইনালে যে কোন প্রতিপক্ষকেই পেতে চাইবে তার দল।

বাংলা টাইগার্সের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, 'ফাইনালে যে কোন দলকে পেতেই ভালো লাগবে, যদি না আমরা ফাইনালিস্ট হই। আশা করছি এবার কোন নতুন দল শিরোপা জিতবে। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা তো অনেকবারই জিতেছে। আশা করছি এবার নতুন দলের হাতে শিরোপা উঠবে।'

২৭ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই গ্রুপের আরেক দল বাংলাদেশ। ৩০ আগস্ট আফগানদের বিপক্ষে এশিয়া কাপ মিশন শুরু করবে সাকিববাহিনী। আর এই ম্যাচকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন সাকিব।

সাকিবের মতে, টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা হওয়ার কোন দলকেই হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। তবে প্রথম ম্যাচ থেকেই টুর্নামেন্টের ছন্দ নিজেদের দিকে করে নিতে চায় বাংলাদেশ। তিনি আরও জানিয়েছেন, দুবাই পৌঁছে এশিয়া কাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সাকিব বলেন, 'এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। টি-টোয়েন্টি ফরম্যাটে আসলে কখন কি হয় তা তো বলা যায় না, সবসময়ই উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। আমরা তাই নিশ্চিত করে বলতে পারি না কে জিতবে কে হারবে। এসব টুর্নামেন্টে দ্রত ছন্দ খুজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচ জিততে মুখিয়ে আছি, সেটা হলে পরবর্তী সবই ইতিবাচক হবে আশা করছি।'

এ নিয়ে দ্বিতীয়বারের মত টি-টেন লিগে খেলবেন সাকিব। এবারের আসরে কেন তিনি আগ্রহী হলেন এর উত্তরে বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, 'টি-টেনের প্রথম আসরে আমি খেলেছিলাম, চ্যাম্পিয়নও হয়েছিলাম। খুবই ভালো লেগেছিল, এই ফরম্যাটটা আমার মনে ধরেছে। যখন শুনেছি এবছর বাংলা টাইগার্স আমাকে নিতে চাচ্ছে আমি সুযোগটি লুফে নিয়েছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...