| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চমক দিয়ে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় নাম ঘোষণা, দেখেনিন বেনজেমার অবস্থান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ০৯:৪৯:৫৮
চমক দিয়ে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় নাম ঘোষণা, দেখেনিন বেনজেমার অবস্থান

বৃহস্পতিবার রাতে ইস্তাম্বুলে একটি বড় অনুষ্ঠানে ২০২১-২২ সিজন অফ দ্য ইয়ার পুরস্কারের বিজয়ীদের ঘোষণা করা হয়। বেনজেমা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, আনচেলত্তি বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন। প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছেন বেনজেমা।

চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমে প্রায় প্রতিটি ম্যাচে খাঁদের কিনারা থেকে রিয়ালকে উদ্ধার করেছেন ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। পুরো আসরে করেছেন ১৫টি গোল, যার মধ্যে ১০টিই ছিল নকআউট পর্বে। এছাড়া লা লিগায় ২৭ গোলের সঙ্গে উয়েফা নেশন্স লিগ জেতায় তার চেয়ে যোগ্য আর কেউই ছিল না।

ভোটিংয়েও দেখা গেছে সেই চিত্র। বর্ষসেরার পুরস্কার জেতার পথে বেনজেমা পেয়েছেন ৫২৩ পয়েন্ট। যেখানে দ্বিতীয় হওয়া ম্যানচেস্টার সিটি ও বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনের নামের পাশে রয়েছে মাত্র ১২২ পয়েন্ট। বেনজেমার ক্লাব ও ডি ব্রুইনের জাতীয় দলের সতীর্থ থিবো কর্তোয়া ১১৮ পয়েন্ট নিয়ে হয়েছেন তৃতীয়।

বেনজেমার মতোই দাপট দেখিয়ে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন আনচেলত্তি। রিয়ালকে ১৪তম চ্যাম্পিন্স লিগ জেতানো এ কোচ পেয়েছেন মোট ৫২৬ পয়েন্ট। যেখানে দ্বিতীয় অবস্থানে থাকা লিভারপুলের কোচ জার্গেন ক্লপের নামের পাশে রয়েছে ২১০ পয়েন্ট। তৃতীয় হওয়া পেপ গার্দিওলা পেয়েছেন ১০৮ পয়েন্ট।

অন্যদিকে নারী ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতিয়া। নারী চ্যাম্পিয়ন্স লিগে তিনিই ছিলেন সর্বোচ্চ গোলস্কোরার। এছাড়া স্পেনের হয়ে ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রথম নারী ফুটবলার তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...