| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রতিপক্ষ পাকিস্তান এটা ভেবে মোটেই চাপে থাকতে চাই না: রোহিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৫ ২১:৩৮:০৫
প্রতিপক্ষ পাকিস্তান এটা ভেবে মোটেই চাপে থাকতে চাই না: রোহিত

এই ম্যাচে কে জিতবে তা নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তর্কাতর্কি। তবে চাপে নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার অনুশীলনের পর রোহিত বলেন, পাকিস্তানের বিপক্ষে খেলাটা অন্য আট ও দশ ম্যাচের মতোই দেখছি।

রোহিত শর্মা মেনেই নিয়েছেন ম্যাচটা অনেক প্রেশারের। শুধু বাইশ গজে থেমে থাকে না এই লড়াই, দুই দেশের মানুষের মধ্যেও চলে কথার লড়াই। অনেক চাপ থাকা সত্ত্বেও দলের পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন তিনি।

‘সারা বিশ্বের ক্রিকেট সমর্থকেরা তাকিয়ে থাকে এই ম্যাচের দিকে। এখানে ব্যাটে-বলের লড়াইয়ের সঙ্গে স্নায়ু যুদ্ধটাও চলে পাল্লা দিয়ে। অনেক চাপের ম্যাচ এটি তা নিয়ে সন্দেহ নেই। তবে দলের মধ্যে পরিবেশ স্বাভাবিক রাখতে চাই।’

ভারতের বর্তমান দলটায় খুব বেশি খেলোয়াড় নেই যে তারা পাকিস্তানের বিপক্ষে খেলেছে। আর খেললেও এক বা দুটি ম্যাচ। তাই তাদের ভেতরে ভয় ঢুকিয়ে দিতে চান না রোহিত। গত ২০১৮ সালের আসরেও অধিনায়ক ছিলেন রোহিত। সেবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই ঘরে ফিরেছিল তারা। এবারও পাকিস্তান বাধা টপকে এগিয়ে যেতে চান সামনের দিকে।

‘এই ম্যাচ নিয়ে অতিরিক্ত ভেবে নিজেদের চাপে রাখতে চাচ্ছি না। যারা কোনও দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি বা মাত্র একটি-দু’টি ম্যাচ খেলেছে, তাদের ভালো করে এই ম্যাচের গুরুত্ব বোঝাতে চাই। আমরা পাকিস্তানকে অন্য যে কোনও সাধারণ প্রতিপক্ষের মতোই দেখছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...