| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফিফা র‍্যাংকিংয়ে একই অবস্থানে ব্রাজিল-আর্জেন্টিনা, দেখেনিন বাংলাদেশের ও পাকিস্তানের অবস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৫ ১৮:১১:৩৪
ফিফা র‍্যাংকিংয়ে একই অবস্থানে ব্রাজিল-আর্জেন্টিনা, দেখেনিন বাংলাদেশের ও পাকিস্তানের অবস্থান

১৮৩৭.৫৬ পয়েন্ট নিয়ে আগেই শীর্ষে ছিল ব্রাজিলিয়ানরা। এখনও তাদের সেই একই পয়েন্ট। ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল বেলজিয়াম। নতুন প্রকাশিত র‌্যাংকিংয়েও সেই একই পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৭৭০.৬৫। আগের প্রকাশিত র‌্যাংকিংয়েও ছিল তাদের একই পয়েন্ট।

শীর্ষ তিনটি স্থানের মত সেরা ২০টি দলের মধ্যেও কোনো পরিবর্তন আসেনি। সবাই রয়েছে আগের জায়গাতেই।

একইভাবে ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। আগের প্রকাশিত র‌্যাংকিংয়েই পিছিয়ে গিয়েছিল লাল-সবুজ জার্সিধারিরা। এখনও সেই একই অবস্থানে রয়েছে তারা। রেটিং পয়েন্ট কেবল ৮৮৩.১৮।

সাফ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তান ১৯৫তম এবং শ্রীলঙ্কা ২০৭তম। সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে ভারত। তারা রয়েছে ১০৪তম স্থানে। যদিও সম্প্রতি ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারত।

এবারের ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাভ হয়েছে আফ্রিকার দুটি দেশ বতসোয়ানা এবং মৌরিতানিয়ার। বতসোয়ানা ৩ ধাপ এগিয়ে অবস্থান করছে ১৪৬তম স্থানে এবং একইভাবে ৩ ধাপ এগিয়েছে মৌরিতানিয়াও। তারা রয়েছে ১০৭তম স্থানে। সেরা ৫০টি দলের মধ্যে ইরান এবং বিশ্বকাপের আয়োজন দেশ কাতার এগিয়েছে ১ ধাপ করে। ইরান ২২তম এবং কাতার রয়েছে ৪৮তম স্থানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...