সন্ধ্যা ৬ বা ৭ টায় নয় এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে যখন মাঠে নামছে বাংলাদেশ
সবকটা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাচ্ছে এবারের আসর।
আসরে অংশ নিচ্ছে এশিয়ার পাঁচটি টেস্ট খেলুড়ে দলের সঙ্গে একটি সহযোগী দেশ। বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সিঙ্গাপুরকে পেছনে ফেলে মূল পর্বে জায়গা করে নিয়েছে হংকং।
গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রপ পর্ব শেষে সেরা ৪টি দল উঠবে সুপার ফোরে। এখানে রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
গ্রুপ পর্ব
|
সুপার ফোর
|
ফাইনাল
|
