| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও এক অদ্ভুদ বার্তা: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হবে দাঁড়িয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৫ ১৫:১৬:৫৬
আবারও এক অদ্ভুদ বার্তা: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হবে দাঁড়িয়ে

ফেব্রুয়ারিতে ভারত-পাকিস্তান বিশ্বকাপ টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে আইসিসি চাইছে আরও বেশি লোক খেলা দেখুক। সেজন্য তারা মেলবোর্ন পার্কে দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করছেন। মোট চার হাজার টিকিট দেওয়া হবে। সেই টিকিট কাটলে লড়াই দেখতে দাঁড়াতে হবে রোহিত শর্মা, বাবর আজমদের।

২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। ফেব্রুয়ারি মাসে মাত্র পাঁচ মিনিটের মাথায় সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। তার পরেই এই দাঁড়িয়ে খেলা দেখার চার হাজার টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক কর্তা বলেন, “আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব লোককে ২৩ অক্টোবর ম্যাচ দেখার সুযোগ করে দিতে। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিটও বাকি রয়েছে। যে সমর্থকরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের কাছে এ বার খেলা দেখার সুযোগ রয়েছে।”

মেলবোর্নে ৯০ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। ভারত-পাকিস্তান ম্যাচে আরও চার হাজার বেশি মানুষ খেলা দেখতে পারবেন। দাঁড়িয়ে খেলা দেখার যে টিকিট বিক্রি করা হবে তার দাম প্রায় ১৭০০ টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...