| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের পদত্যাগ নিয়ে ডমিঙ্গো নিজেই দিলেন এক চাঞ্চল্যকর তথ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৫ ১৫:০১:২৬
নিজের পদত্যাগ নিয়ে ডমিঙ্গো নিজেই দিলেন এক চাঞ্চল্যকর তথ্য

পদত্যাগের গুজব নিয়ে ঘোলাটে পরিস্থিতি তৈরির পর ডমিঙ্গো ঢাকার একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আপনাদের জানাতে চাই যে, আমি এখনো পদত্যাগ করিনি। আমি বর্তমান প্রেক্ষাপট পরিবর্তনে বদ্ধপরিকর।’

টি-২০র দায়িত্ব হারানোর পর সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পদত্যাগের গুঞ্জন। বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকেই ডমিঙ্গো সরে দাঁড়িয়েছেন বলে খবর চাউর হয়।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ডমিঙ্গো এখন আফ্রিকাতে অবস্থান করছে। সে চাকরি ছাড়লে আগে তো বোর্ডকে জানাতে হবে। চাকরি ছাড়ার বিষয় নিয়ে সে এখনো পর্যন্ত কোনো চিঠি বোর্ডকে দেয়নি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেন, ‘৪-৫ দিন আগেও ডমিঙ্গোর সাথে কথা হয়েছে, তখন এ নিয়ে তিনি কিছুই জানাননি, তবে সে চিন্তা করছিল এসব নিয়ে। আমার ধারণা কিছু একটা হয়তো হয়েছে যেটা পরে জানা যাবে। যদিও সে এখনো পর্যন্ত বিসিবিতে কোন অফিসিয়াল চিঠি পাঠায়নি এটা আমি মোটামুটি নিশ্চিত।

সম্প্রতি টি-২০র কোচের পদ থেকে ডমিঙ্গোকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা ব্যর্থতার কারণে এই দক্ষিণ আফ্রিকান কোচকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

গেল ২২ আগস্ট বোর্ড সভাপতি মিডিয়ার মুখোমুখি হয়ে রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে বিশ্রামে পাঠিয়ে দেন। বোর্ডের এমন সিদ্বান্ত সেদিন বেশ হাসিখুশি ভাবেই মেনে নিতে দেখা যায় ডমিঙ্গোকে। এরপর টেস্ট এবং ওয়ানডে দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে মেনে নিয়ে নিজ দেশ আফ্রিকাতে ফিরে যান তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...