| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফেঁসে যাচ্ছেন ডোমিঙ্গো, বিসিবির কঠিন হুঁশিয়ারি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৪ ২০:৩১:৫৪
ফেঁসে যাচ্ছেন ডোমিঙ্গো, বিসিবির কঠিন হুঁশিয়ারি

বোর্ডের হস্তক্ষেপ, নিজের মতো কাজ করতে না পারা, বাহির থেকে খেলোয়াড়দের চাপ দেওয়াসহ আরও অনেক অভিযোগই করেছেন এ প্রোটিয়া কোচ। আজ সারাদিন ধরেই এই নিয়ে হয়েছে নানা আলোচনা। তবে রাসেল ডোমিঙ্গোর এই মন্তব্য ভালোভাবে নিচ্ছে না বিসিবি

যে কারণে তার কাছে এমন অভিযোগের কারণ জানতে চাইবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সাংবাদিকদের সঙ্গে এমনটাই জানিয়েছেন বিসিবির অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে জালাল ইউনুস বলেন,

“জিনিসটা আগে খতিয়ে দেখি এবং এটা নিয়ে আমার কাছে মনে হয় বোর্ড থেকে তার কাছে একটা চিঠি যাওয়া উচিত যে বক্তব্যগুলো আসলে কি বুঝাতে চেয়েছেন। যদি আমাদের পরিষ্কার করে তাহলে আমরা বুঝতে পারবো কোথায় সমস্যা হচ্ছে”।

তবে বিষয়টি কারণ দর্শানোর নোটিশের মতো হবে না বলেও জানান তিনি, “এটা আসলে শোকজ নয়, আমরা আসলে জানতে চাইবো। এজন্যই বললাম, এই মুহূর্তে আমি কমেন্ট করতে চাচ্ছি না। আমরা নিজেদের মাঝে আলাপ করে দেখি। আলাপ করার পরে পরবর্তী অ্যাকশনটা কি হবে সেটা আপনাদের জানাতে পারবো।”

তবে ডমিঙ্গোর এমন অভিযোগ করা ঠিক হয়নি বলে মনে করেন তিনি, “অবশ্যই এটা কাম্য নয়। এখনও তার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে এবং সরাসরি কিছু অভিযোগ আছে। এই অভিযোগগুলো আমি খণ্ডন করছি না, আমরা নিজেদের মাঝে আলাপ আলোচনা করবো”।

“আমি মাননীয় সভাপতিকে জানিয়েছি, উনিও দেখেছেন নিউজটা। সিইও সাহেবও জানেন। আমাদের নিজেদের মাঝে আলাপ আলোচনা করা দরকার। তারপর আমরা বলতে পারবো কি জানতে চাইবো তার কাছে। এটা আমরা পরে সিদ্ধান্ত নেবো।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...