| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে চমক দেখালেন রাবাদা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৪ ১৯:১১:১২
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে চমক দেখালেন রাবাদা

রাবাদা উত্তর লন্ডনের আইকনিক পিচে প্রোটিয়াদের মহাকাব্যিক জয়ে নিয়ে যান। তিনি প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন, যার মাধ্যমে তিনি প্রথমবারের মতো লর্ডসের অনার বোর্ডে নাম লেখান। বিপর্যয়কর বোলিংয়ে দুই ইনিংসে ৭ উইকেট নেন এই পেসার।

এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান সুসংহত করেছে দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচ জয়ের নায়ক রাবাদা টেস্ট বোলার র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন। বুধবার প্রকাশিত র‌্যাংকিংয়ে ২৭ বছর বয়সী ডানহাতি পেসার দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন।

রাবাদার সতীর্থ আনরিখ নর্কিয়ে ম্যাচে ৬ উইকেট নেন। বোলারদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে তার অবস্থান ২৫তম। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স (৮৯১ রেটিং পয়েন্ট) ও ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন (৮৪২) বোলারদের তালিকায় সবার উপরে।

১২তম পাঁচ উইকেট নেয়া রাবাদার মোট রেটিং পয়েন্ট ৮৩৬, তার পেছনে পড়েছেন শাহীন শাহ আফ্রিদি ও জাসপ্রিত বুমরাহ।

টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার এক ধাপ এগিয়ে ১৩তম। তার স্বদেশী মার্কো জেনসেন ১৭ ধাপ এগিয়ে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ১৭ নম্বরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...