| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘আমার স্বপ্নের মৃত্যু কখনোই হবে না’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৪ ১৮:০৫:৪৬
‘আমার স্বপ্নের মৃত্যু কখনোই হবে না’

আগরওয়াল ভারতীয় টেস্ট দলে নিয়মিত ছিলেন। যদিও ওয়ানডে ফরম্যাটে সেভাবে খেলছিলেন না তিনি। এই ফরম্যাটে মাত্র পাঁচটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। নিয়মিত ওয়ানডেও খেলতে চান এই ব্যাটসম্যান।

তবে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগরওয়ালের জন্য ভালো যায়নি। ১২ ইনিংসে মোট ১৯৬ রান করেন এই ডানহাতি। এরপর যথেষ্ট অনুশীলনের মাধ্যমে দুর্বলতা কাটিয়ে ওঠেন তিনি।

এর ফলাফল দেখা গেছে কর্ণাটকের স্থানীয় প্রিমিয়ার লিগ মহারাজা ট্রফিতে। এই আসরে ১১ ইনিংসে ৫৩.৩৩ গড় এবং ১৬৭.২৪ স্ট্রাইক রেটে দুই সেঞ্চুরিসহ ৪৮০ রান করেন আগারওয়াল।

জাতীয় দলে ফেরার ব্যাপারে তিনি বলেন, 'আমি এমন একজন যে কখনোই হাল ছাড়ি না। আমি দলে ফেরার চেষ্টায় থাকব এবং প্রতিদিনই আমার খেলার উন্নতি করব। আমার পক্ষে যদি কিছু আসে তাহলে আমি খুব খুশি হবো, তবে আমার আকাঙ্খা ও স্বপ্নের মৃত্যু কখনোই হবে না।'

'শেষ চার মাসে আমি আমার ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছি। এখন আমি ফাস্ট বোলারদের বিপক্ষেও সুইপ এবং রিভার্স সুইপ খেলে যাচ্ছি। আমি আরও ৪-৫ টা জায়গায় খেলার চেষ্টা করছি। আমি খুব খুশি কেননা আমি কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করেছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...