| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমি থাকলে ইংল্যান্ডে গত বছর টেস্ট সিরিজ জিতে ফিরত কোহলীরা’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৪ ১৫:১৯:২৩
‘আমি থাকলে ইংল্যান্ডে গত বছর টেস্ট সিরিজ জিতে ফিরত কোহলীরা’

ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট প্রসঙ্গে সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেন, ‘‘কোভিড হওয়ায় আমাকে নিভৃতবাসে থাকতে হয়েছিল। কিন্তু ৬-৭ দিন পরেও আমি যদি ভারতের সাজঘরে যেতে পারতাম তা হলে ওদের বোঝাতাম সিরিজ শেষ করে দেশে ফিরতে। আমি নিশ্চিত ওরা আমার কথা শুনত। আমরা খেলতাম। শুধু তাই নয়, আমরা জিতে দেশে ফিরতাম।’’

গত বছর পঞ্চম টেস্টের আগে প্রথমে শাস্ত্রী, তার পরে দলের ফিজিয়ো যোগেশ পারমার করোনা আক্রান্ত হয়েছিলেন। যোগেশের সরাসরি সম্পর্কে আসায় রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও ইশান্ত শর্মার করোনা পরীক্ষা করা হয়েছিল। তাঁদের রিপোর্ট অবশ্য নেগেটিভ এসেছিল। কিন্তু তার পরেও কোনও ঝুঁকি নিতে চায়নি দু’দেশের ক্রিকেট বোর্ড। সিরিজ স্থগিত করা হয়েছিল। ক্রিকেটাররাও তাতে রাজি হয়েছিলেন। তিনি থাকলে সেটা হত না বলেই দাবি শাস্ত্রীর।

যে সময় টেস্ট স্থগিত হয়েছিল সেই সময় ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলী। চলতি বছরের শুরুতে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেন। রোহিতকে নতুন অধিনায়ক করা হয়। তাঁর নেতৃত্বেই এ বছর এজবাস্টনে সেই টেস্ট খেলতে নেমেছিল ভারত। কিন্তু হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...